বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে ঋতুরাজ বসন্তকে বরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নেচে গেয়ে ও আনন্দ শোভা যাত্রা করে নাটোরে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়।এছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তের উৎসব পালন করা হয়। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারী কলেজ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের বিজ্ঞান ভবনে গিয়ে শেষ হয়। সেখানে কলেজ চত্বরের বটতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা সাজে সেজে ,নেচে গেয়ে আনন্দের সাথে এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়। আনন্দ উৎসবে আসা শিক্ষাথীরা বলতে থাকে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। বাঙ্গালীর উসব, বাংলার ঐতিহ্য।

করোনাকালীন সময়ে তাদের কলেজে ছিল না কোন প্রাণের স্পন্দন। এবার তাদের মনে হচ্ছে সবার মাঝে যেন প্রাণের স্পন্দন জেগেছে। কলেজে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বসন্তের প্রথম দিনের সাথে ভালবাসা দিবস হওয়ায় আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বসন্ত ও ভালবাসা দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানায় সকলকে । আজ তারা সারাদিন আনন্দে কাটাবে বলে জানায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আব্দুল লতিফ মিয়াসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

কলেজ অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম জানান, এ উসব বাঙ্গালীর নিজস্ব উৎসব। এ উসব জাতি ধর্শ নির্বিশেষে সবাই একত্রিত হয়। এর মাধ্যমে সামজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। তারা চান কলেজের শিক্ষার্থীরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রিৃতির মধ্য দিয়ে হিংসামুক্ত পরিবেশে বড় হোক। তারা দেশের উন্নয়নে আত্মনিয়োগ করুক।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ ভারতীয় মদসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

পথচারী ও যানবাহন চলাচলের বাধা সৃষ্টিকারী ড্রেনের ঢাকনাটি ঠিক করে দেওয়ায় এলাকাবাসীর সন্তুষ্টি প্রকাশ 

আলোচিত শীর্ষ সন্ত্রাসী শাহাদাত গ্রেপ্তার; পলাতক আনোয়ারুল ইসলাম রুবেল 

ঈদ ও বৈশাখের ছুটি শেষে কর্মব্যস্ততা বেড়েছে বেনাপোল বন্দরে

দেবহাটায় জাতীয় সমবায় দিবস পালিত 

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে অনিয়ন দূর্নীতি; নির্ধারত সময়ে কাজ শেষ না হওয়ায় মানববন্ধন

সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় ইমামের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর ও লুটপাট

দেবহাটায় বিআরডিবির আয়োজনে কিশোরদের প্রশিক্ষন

ঈদগড়ে শিশুকে অপহরণ : ১০ লক্ষ মুক্তিপন দাবী

যশোরে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হল আমার দেশ প্রতিদিন ও চ্যানেল ADP বাংলার জেলা অফিস