বাংলাদেশ সকাল
সোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভারত থেকে বেনাপোল দিয়ে ৬৪টি মহিষ আমদানি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি॥ বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হলো মহিষের একটি বড় চালান। রোববার সন্ধ্যায় ৫টি ভারতীয় ট্রাকে করে ছোট বড় ৬৪ টি মহিষ আসে বেনাপোল বন্দরে। এই মহিষগুলো আসে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে। মহিষগুলো ভারতের হরিয়ানা থেকে আমদানি করা হয়েছে।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্প খামারে যাবে। দুধ উৎপাদনের জন্য ৩২টি মহিষ ও ৩২টি মহিষের বাছুর (প্রজনন) আমদানির জন্য দরপত্র দিলে ঢাকার আমদানিকারক জেনটেক ইন্টারন্যাশনাল লি. এই মহিষগুলো ভারত থেকে আমদানি করে। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান হলো নোরায়াল ডেইরী ফার্ম।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল জানান, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাট এলাকার মহিষ উন্নয়ন প্রকল্প খামারে নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন মহিষ আমদানির সত্যতা নিশ্চিত করে জানান, মহিষগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে খালাস নিতে মুক্তি এন্টারপ্রাইজ নামের একটি সিএন্ডএফ এজেন্ট রোববার বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন। যার বিল অব এন্ট্রি নং-সি-১৩২২৬। পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর খালাস দেওয়া হবে। মহিষের আমদানি মূল্য ঘোষণা দেওয়া হয়েছে ৬১ হাজার ৮শ ৪৪ মার্কিন ডলার। এই মহিষের কোনও আমদানি শুল্ক নেই। তবে প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র নিতে হবে।

উল্লেখ্য এর আগে ২০১৮ সালের ৯ মে বেনাপোল দিয়ে ১০০টি মহিষ আমদানি করা হয়। সিরাজগজ্ঞের মিল্কভিটা কোম্পানী দুধ উৎপাদনের জন্য ৫০টি মহিষ ও ৫০টি মহিষের বাছুর (প্রজনন) ভারত থেকে আমদানি করেছিল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শাজাহানপুরে কারাবন্দী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন সাবেক এমপি লালু 

কাশিয়ানীতে গ্রামীণ ব্যাংক মহেশপুর শাখার উদ্যেগে সংগ্রামী শীতার্ত নারীদের মাঝে কম্বল বিতরণ

কালকিনিতে কমান্ডার হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলেন আব্দুল মালেক

জগন্নাথপুর বাজারে ১০ বছর পর ব্যবসায়ীর দোকান ঘর উদ্ধার 

শেরপুরে বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক এক

১৫ দিনের বিদেশ সফরে যাচ্ছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম

কালীগঞ্জ বিএমএসএস’র কমিটি গঠন : ওসমান গনি সভাপতি ও আল আমিন বাবু সাধারণ সম্পাদক 

জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য সব দলের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

কালীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ০২ যুবকের কারাদন্ড

ঝিকরগাছায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ছুটির আবেদন ব্যতীত প্রধান শিক্ষক অনুপস্থিত