বাংলাদেশ সকাল
বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

হরিপুরে দুর্বৃত্তের হামলায় ছাত্রলীগ সভাপতিসহ আহত ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদেকুল ইসলাম (২৫) ও তার বাবা আব্দুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিঠুন (২২) দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার্ড করা হয়।বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বটতলী মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে ২১ফেব্রুয়ারি রাত ১২.১মিনি শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি যাওয়ার পথে ছাত্রলীগ সভাপতি সাদেকুল ইসলাম ও তার বাবা আব্দুর রহমান এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিঠুন মটর সাইকেলযোগে বাড়ি ফেরার সময় বটতলী নামক মোড় এলাকায় পৌঁছালে মটর সাইকেলযোগে আসা কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে দুজনকে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করেন।

হরিপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রেজা বলেন, ছাত্রলীগের সভাপতি সাদেকুল ইসলামের ধারালো অস্ত্রের আঘাতে হাত গুরুতর জখম হয়।

আহত ছাত্রলীগ সভাপতি সাদেকুল ইসলামের খোঁজ নিতে রাণীশংকৈল হাসপাতালের টিএইচ এ আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আমি দিনাজপুর থেকে রাণীশংকৈল হাসপাতালে যাচ্ছি তারপর তার আবস্থা জানাতে পারব। আমি আরএমও কে বলে দিচ্ছি।

এঘটনায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজাহারুল ইসলাম তীব্র নিন্দা জানিয়ে বলেন ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে তাকে এবং তার বাবার উপর হামলা চালানো হয়েছে। আমরা উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে ব‍্যবস্থা গ্রহণ করব।

হরিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, আমি লোক মুখে শুনেছি,,আমি কোনো লিখিত অভিযোগ এখনো পাই নাই

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার ঈদ সামগ্রী বিতরণ

ঝিকরগাছায় উপজেলা সেচ্ছাসেবক লীগের কর্মী সভা  

ঐতিহ্যবাহী কুতুবদিয়া দিঘী ভরাট, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর প্রতিবাদ 

জলঢাকায় আগাম জাতের আলু তুলতে ব্যস্ত কৃষক

আজ থেকে শুরু হয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মগরাহাট রমজানিয়া মারকাজের ইজতেমা

সুনামগঞ্জে পাকনার হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারাণা, শার্শার উলাশী ইউনিয়ন আ.লীগের বিশাল জনসভা 

বরগুনার আমতলীতে যুবলীগ সভাপতিসহ গ্রেফতার ৩

ঈদগাঁও-রামু-কক্সবাজারের বিভিন্ন এলাকার স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের গণজোয়ার : উচ্ছ্বাসিত ভোটার 

যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে মহিলাকে পিটিয়ে জখম