বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো কালুরঘাট রেলসেতু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ

 

এম আবু হেনা সাগর, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত কালুরঘাট সেতুর সংস্কার কাজের জন্য দীর্ঘ  সময় বন্ধ ছিল যানবাহন চলাচল। পুরনো এ সেতু ট্রেন ও যান চলাচলের জন্য মজবুত করে তোলা হয়। অবশেষে যানবাহন চলাচলের জন্য সেতু খুলে দেওয়ায় এপার ওপার পারাপারে যাত্রীদের মাঝে উচ্ছাস দেখা দিয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল দশটায় প্রধান প্রবেশমুখে কালুরঘাট সেতুর প্রজেক্ট ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে  যান চলাচলের জন্য অফিসিয়ালিভাবে খুলে দেওয়া হয়েছে। এই সেতু দিয়ে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, বোয়াল খালীর মানুষ নগরে যাতায়াত করেন।

সেতুটির সংস্কার কাজ চলায় নগরে যাতায়াতের জন্য দীর্ঘ প্রায় ১৪ মাস ব্যবহার করতে হয়েছে ফেরী। পোহাতে হলো ভোগান্তি আর দুর্ভোগ। সেতু দিয়ে যানচলাচল শুরু হওয়ায় দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে মনে করেন যাত্রীরা। বিভিন্ন ধরনের যান বাহনের চালকরা দীর্ঘসময় পর হলেও ব্যাপক উৎসাহ আর উদ্দিপনামুখর পরিবেশে তারা যানচলাচল শুরু করেছেন।

জসিম নামের মাহিন্দ্রা চালক জানান, বহুদিন পর আমরা (চালকরা) মুক্তি পেয়েছি। গাড়ী চলাচলের সুযোগ সৃষ্টি করে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সেতু কর্তৃপক্ষের প্রতি।

কালুরঘাট সেতুর প্রজেক্ট ম্যানেজার মেহেদী হাসান জানান, রবিবার সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ৮ ফুটের উপরে গাড়ীগুলো চলতে পারবেনা, এর নিচে হলে যাওয়া যাবে সেতু দিয়ে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাকচিড়ায় পুলিশের ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

বরগুনায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কেএসডিও’র ইফতার সামগ্রী বিতরণ 

সংবাদ প্রকাশের পর কাশিয়ানীতে ভুয়া হোমিওপ্যাথিক ডাক্তারকে ভোক্তা অধিকারের জরিমানা

রিক্সা চুরি যাওয়ার পর উপহারে খুশি তোফাজ্জল 

শেরপুরে ‘প্লেস’ কর্তৃক কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত 

না’গঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় অব্যাহত রয়েছে গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি

আত্রাইয়ে মরহুম মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তাহিরপুরে ধানের চারা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র 

ঈদগাঁওতে লোডশেডিংয়ের ত্রাহি অবস্থা : রোজাদার ও ব্যবসায়ীরা চরম দূর্ভোগে

যশোরের লেডি চাকুবাজ মুসকান আটক