বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পেশাদারিত্বকে সমুন্নত রেখে সত্য প্রকাশে আপোষহীন ভূমিকা পালনের প্রতিশ্রুতি; সদর উপজেলা প্রেসক্লাবের জরুরী সভায় বক্তারা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ

মোহাম্মদ জুবাইর॥ কক্সবাজার জেলায় সর্বপ্রথম পেশাদার সাংবাদিকগণের সমন্বয়ে গঠিত সদর উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় শহরের একটি অভিজাত হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফুল্লাহ নূরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আলম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, পেশাদারিত্ব ও নৈতিকতাকে সর্বোচ্চ স্থানে রেখে সত্য প্রকাশে নিরলসভাবে সংবাদ প্রকাশে ভুমিকা রাখতে হবে। এসময় সাংবাদিকদের প্রশিক্ষণ, সংগঠনের অগ্রগতি ও জনস্বার্থে সংবাদ প্রকাশের প্রতি বিশেষ জোর প্রদান করা হয়।

বক্তারা আরো বলেন, ইয়াবা ব্যবসায়ী কর্তৃক প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফুল্লাহ নূরী ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সাংবাদিক জসিম উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার নিন্দা জানানো হয়। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের বসুন্ধরার জেলা প্রতিনিধি ও ডিবিজে নিউজের সম্পাদক আরিফুল্লাহ নূরী, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি নুরুল আলম সিকদার, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি দিদারুল আলম সিকদার, দৈনিক বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম, দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি রাশেদুল আলম রাশেদ, দৈনিক কক্সবাজার সংবাদের স্টাফ রিপোর্টার এরফান হোসাইন, দৈনিক সন্ধ্যাবাণীর জেলা প্রতিনিধি মোঃ রমজান, দৈনিক কক্সবাজার একাত্তরের স্টাফ রিপোর্টার আব্দুল গফুর, দৈনিক আশ্রয় প্রতিদিনের সদর উপজেলা প্রতিনিধি মোঃ হোসেন সুমন, দৈনিক কক্সবাজার একাত্তরের সদর উপজেলা প্রতিনিধি জাফরুল ইসলাম রানা, দৈনিক ভোরের চেতনার কক্সবাজার আদালত প্রতিনিধি রায়হান উদ্দিন প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে সাংবাদিকদের সংগঠন ‘চসাস’-এর আত্মপ্রকাশ

বন্যার মধ্যেও চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক সমাবেশ’২৩; তারিখ ও স্থান পরিবর্তনের দাবি

যৌতুকের ১০’লক্ষ টাকা দিতে না পারায় ঢাকা থেকে লাশ হয়ে বাড়ী ফিরল আমতলীর রীমা

চলে গেলেন না ফেরার দেশে জিমি কার্টার: বাদাম চাষি থেকে প্রেসিডেন্ট ও নোবেল জয়ী

সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল এর মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আলোচনা সভা

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র মাতৃভাষা পদক-২০২৫ প্রদান ও বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন

রাণীনগরে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

সুুনামগঞ্জের তাহিরপুরের নদীপথে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৮ 

পাইকগাছায় ঘের দখলকালে বাসাবাড়ি ভাংচুর ও আড়াই কোটি টাকা ক্ষতির অভিযোগে সংবাদ সম্মেলন