নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, এদেশের মানুষের মুক্তি চাই। হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর ভাষন এদেশের স্বাধীনতা এনে দিয়েছে। এই ভাষণের মাধ্যমেই বাংলাদেশ পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু,সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল,ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন,মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন,বীর মুক্তি যোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ,জাসদের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান,সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার অশিত বরণ পাল, উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ,মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম,ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন,অনুষ্ঠানের সঞ্চলনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক- শিক্ষার্থীরা সুধীজন,সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।শেষে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।




















