বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূয়া এনজিওর চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৯, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ণ

এনাম, বদলগাছী (নওগাঁ)॥ নওগাঁর বদলগাছীতে ভূয়া এনজিও, দ্বীপগঞ্জ বৌদ্ধ বিহার সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ (উইঝঈ) এর চেয়ারম্যান ও সাবেক বিলাশ বাড়ী ইউপি চেয়ারম্যান ম্যানেজার সহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে ০৭ মার্চ ভোর ৫ টায় নওগাঁ জোলার বদলগাছীথানাধীন বিলাশবাড়ী এলাকা হতে প্রতারণার মাধ্যমে গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী ভূয়া এনজিও, দ্বীপগঞ্জ বৌদ্ধ বিহার সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ (উইঝঈ) এর বিভিন্ন নথিপত্রসহ প্রতারক চক্রের সদস্য বিলাশবাড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান ১। মোঃ এমরান হোসেন খান রতন (৪৮), পিতা-মৃত ইয়াছিন আলী, সাং-বলরামপুর, ২। মোঃ আবু সাঈদ নাজমুল (৪৪), পিতা- মোঃ আফছার আলী, ৩। মোঃ শহিদুল ইসলাম (৫০), পিতা মৃত হাছির উদ্দিন, উভয় সাং-হলুদ বিহার, সর্ব থানা-বদলগাছী, জেলা-নওগাঁদেরকে গ্রেফতার করে র‌্যাব।

সাম্প্রতিক সময়ে গ্রামীণ উপকণ্ঠে বিপুল সংখ্যক জাল ও অনুমোদন বিহীন এনজিও গড়ে উঠেছে। মাঠকর্মীরা স্থানীয় জনগণকে তাদের অর্থ বিনিয়োগ বা এনজিও থেকে ঋণ নিতে উৎসাহিত করে । কিন্তু সময়ের সাথে সাথে অর্থের অপব্যবহার হয় এবং ভোক্তারা সর্বস্ব হারিয়ে ফেলেন। যেহেতু গ্রাহকরা এনজিওতে ফাঁকা চেক জমা দিয়েছেন, এনজিও কর্মীদের সুকৌশলের কারণে তারা কোন আইনি পদক্ষেপ নিতে পারে না। এই বিষয়ে বেশ কিছু মিডিয়ার লেখালেখির সাক্ষী এবং ভুক্তভোগীদের কাছ থেকে অসংখ্য অভিযোগ পাওয়া যায়।

এর প্রেক্ষিতে র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ দল দ্বারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ছায়া তদন্ত করে পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায়। অভিযুক্ত ভুয়া এনজিও, দীপগঞ্জ বৌদ্ধবিহার সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বিরুদ্ধে প্রায় ৩৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে অপারেশন টিম অভিযান পরিচালনা করে এবং বিপুল সংখ্যক উপযুক্ত প্রমাণ সহ তাদের গ্রেফতার করে। পরবর্তীতে ভূক্তভোগীরা বাদী হয়ে নওগাঁ জেলার বাদলগাছী থানায় গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে প্রতারনা মামলা দায়ের করেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে না’গঞ্জ তাঁতীদলের আলোচনা সভা 

ময়মনসিংহে বিশ্ব জাকের মঞ্জিল এর আজিমুশ্বান ইসলামী মেগা জলসা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ট্রেন ও পুলিশের পিকআপ ভ্যানে সংঘর্ষ : নিহত ৩, আহত ৪

যবিপ্রবিতে বঙ্গবন্ধুর ইতিহাস চেতনা শীর্ষক সেমিনার

জীবন বাজি রেখেই খাল সাঁতরে স্কুলে যায়

চিরিরবন্দরে পূজা উদযাপন কমিটির সাথে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রাজ্জাক গ্রেফতার 

পীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খাঁনের স্মরণ সভা অনুষ্ঠিত

“রেহানা আক্তার রেহানা” নামে ভুয়া আইডি খুলে প্রতারণা! মাধবপুরে ‘ফেসবুক আতংক’ সাইফুল গ্রেফতার