বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে জাতির পিতা বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী পালন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)॥ সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযথ মর্যাদায় ও বিভিন্ন আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ১৭ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে ইউএনও সোহেল সুলতান জূলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

শুরুতেই বঙ্গবন্ধুর উপর প্রবন্ধ পাঠ করেন পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিএইচএ ডাঃ আব্দুস সামাদ, সহকারি কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, মহিলা আ.লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, বীর মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা চেয়ারম্যার ও ইউএনও’র নের্তৃত্বে শিক্ষার্থী ও অতিথিদের নিয়ে জাতির পিতার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

শেষে বঙ্গবন্ধুর উপর বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় বিজয়ীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন। সঞ্চালনা করেন উপ সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে কৃষকেদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কুমিল্লায় গভীর রাতে ভেঙে ফেলা হয়েছে কলেজের শহীদ মিনার

গাজীপুর জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ, ৩ কারারক্ষীসহ ১৬ আহত

দেবহাটার সরকারী কেবিএ কলেজের শিক্ষক আবু তালেবের মায়ের ইন্তেকাল

যুগান্তরের রজত জয়ন্তীর স্বজন সমাবেশে শতাধিক পরিবারে পেলেন খাদ্য সহায়তা

ডাসারে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির নেতার মতবিনিময় সভা 

২’রা ডিসেম্বর সংযুক্ত আমিরাতের ৫৩’তম জাতীয় ও স্বাধীনতা দিবস

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ৪ ব্যক্তিকে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন  

সুনামগঞ্জ সীমান্তে অভিযান : মদ, গরু, কয়লা, চিনি ও ইজিবাইক উদ্ধার 

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কাশিয়ান উপজেলা শাখার উদ্বোধন