বাংলাদেশ সকাল
রবিবার , ১৯ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহ ইসলামী ব্যাংক কর্মকর্তা আবু সাঈদের রমরমা সুদ বাণিজ্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ ঝিনাইদহের ইসলামী ব্যাংকে চাকরির আড়ালে আবু সাঈদ নামের এক কর্মকর্তা সরাসরি চালিয়ে যাচ্ছেন সুদের কারবার। তাঁর সুদের টাকা পরিশোধ করতে গিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে ব্যাবসায়ী থেকে শুরু করে চাকরিজীবী। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও ন্যায় বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা।

বিভিন্ন অনুসন্ধানে তথ্য নিয়ে জানা গেছে, ব্যাংক কর্মকর্তা সাইদ অনককেই টাকা ধার দেওয়ার কথা বলে কৌশলে ব্যবসায়িক পার্টনার বানাই। পরবর্তীতে তাদের কাছে টাকা বিনিয়োগ করে গ্রহণ করে মোটা অংকের মুনাফা।

জানা যায়, সাইদ তার ব্যাবসায়িক পার্টানের লাভ হোক লস হোক সেদিক তার কোন মাথাব্যথা নেই তার সুদের টাকা দেওয়াই লাগবে। এছাড়া ইসলামী ব্যাংকে এসবিএস শাখায় চাকরির কারণে অনেক ঋণখেলাপীদের চড়া সুদে টাকা দিয়ে থাকেন এই আবু সাইদ।

হাফিজ নামের এক কলা ব্যবসায়ী অভিযোগ করে বলেন, সাঈদ অনেকের ব্ল্যাকমেইল করে শহরের প্রভাবশালী ভাড়াটিয়া মস্তান ম্যানেজ করে। টাকা ধার দেওয়া ব্যক্তিদের কাছ থেকে জোরপূর্বক একাধিক খোলা স্টাম ব্লাঙ্ক চেক আদায় করে নেন। সাইদ আমি এবং আমার স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক একাধিক চেক আদায় করে নিয়েছে। পরবর্তীতে সাইদ সে এসব চেক স্ট্যাম্প দিয়ে মামলা করে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা।

সাঈদের হাত থেকে বাদ যায়নি বড় পুলিশ কর্মকর্তারাও বলে জানান ভুক্তভোগী হাফিজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া বাজারের মিলন নামের এক ব্যাবসায়িক ৩ লাখ টাকা সাঈদের কাছ থেকে ধার নিয়ে পরে সুদে আসলে ৭ লাখ টাকা দিয়ে রক্ষা পান।

এ বিষয়ে আবু সাইদ জানান, আমি অনেককে ব্যাংকের লোন এবং টাকা ধার দিয়ে উপকার করি। এজন্য রাগ-ক্ষোভে এরকম কথা বলতে পারেন তাঁরা। আমি এ ধরণের কাজের সঙ্গে জড়িত না।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রেসিডেন্ট পুলিশ মেডেল পদকে ভূষিত হলেন বরগুনার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম

রাণীশংকৈলে পাক হানাদার মুক্ত দিবস পালিত 

ঈদ উপলক্ষে ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের ঈদ বোনাস বিতরণ 

দেবহাটা,উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

দেবহাটার রন্তেশ্বরপুরে খাল খনন কাজের উদ্বোধন

যশোরে ডিবির অভিযানে সরকারি সার লোপাটের ঘটনায় আটক ৩, সার উদ্ধার

শেরপুরের সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় মদ জব্দ

জমে উঠেছে আমতলী পৌর নির্বাচন; সর্বাত্মক ভোট যুদ্ধ হবে বর্তমান ও সাবেক মেয়রের

ঈদগাঁও যুব ঐক্য পরিবার কর্তৃক তৃতীয় পর্যায়ে ফলজ গাছের চারা বিতরণ 

জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর