ইব্রাহিম খাঁন, মেহেরপুর॥ মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সেবিকা রেখা (২৫) নামের যুবতী ভাড়া বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।
তথ্য সুত্রে জানা যায়, রেখা (২৫) নামের সেবিকা, পিতাঃ রহিদুল ইসলাম, মাতাঃ ছিলুয়ারা বেগম, তিনি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চাকরি করতেন। তিনি শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা।
নিহত রেখা কলেজ মোড়ের একটি বাড়িতে ভাড়া থাকতেন, সেখানেই এই ঘটনা ঘটে।
পুলিশ প্রাথমিক পর্যায়ে ধারণা করছেন এটা আত্নহত্যা। তবে ময়নাতদন্ত শেষে ঘটনার আসল তথ্য জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বরত কর্মকর্তা । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। মৃতের পরিবারে মাঝে বিরাজ করছে শোকের ছায়া।




















