বাংলাদেশ সকাল
সোমবার , ৩ এপ্রিল ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শহীদ শেখ গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ

মোহাম্মদ আশরাফুজ্জামান স্টাফ রিপোর্টার॥ কাশিয়ানীতে মাদক ব্যবসায়ী শহীদ শেখ কে গ্রেফতার করেছে গোপালগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী কামরুজ্জামান।

আজ ০৩/০৪/২০২৩ সকাল ৮’৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ইউনিয়নের নড়াইল কামরুজ্জামান খানের পুরাতন বাড়ি থেকে দেড় কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা সহ শহিদ শেখ (৩৬) কে হাতেনাতে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস দল। সে নড়াইল গ্রামের আবুল শেখ এর পুত্র। পেশায় ভ্যানচালক হলেও গত কয়েক মাস যাবত মাদক বিক্রি করে আসছেন বলে জানান এলাকার সচেতন মহল।

ঘটনার সময় উপস্থিত টিটন মৃধা বলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ শহীদ শেখের ঘরে প্রবেশ করে তল্লাশি করলে জানালার পাশে দুই পলিতিনে

দেড় কেজি গাজা ও কাগজের মোড়ানো অবস্থায় ১৫ পিস ইয়াবা বের করে আনে।এলাকার বাসিন্দা এনামুল ইসলাম বলেন গত এক মাস আগে শহীদ শেখ কে এলাকাবাসী মাদক না বিক্রি করতে ও এলাকা ছাড়ার নির্দেশ প্রদান করে।এতে সে কর্ণপাত না করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বাড়ির মালিক কামরুজ্জামান খান কে ফোনে জানালে তিনি বলেন শহীদ শেখ তার ঘরে থাকতো। মাদক বিক্রির ব্যাপারে আমি কিছু জানি না এবং তার এ অপরাধের দায়ভার তাকেই নিতে হব। শহিদ শেখের গ্রেফতারে সচেতন মহল গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মহাদয়ের প্রতি শুকরিয়া আদায় করেন। তবে তার মা সকিনা বেগম ও বোন সাথি বলেন তার ভাই শহীদ শেখ কে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। সে কখনো সিগারেট ছাড়া মাদক গ্রহণ করত না।ভ্যান চালিয়ে ও রাজমিস্ত্রির কাজ করে সে জীবিকা নির্বাহ করত। এ বিষয়ে গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক

কাজী মোঃ কামরুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি বলেন আজ সোমবার (০৩ এপ্রিল) সকার ৮:৩০ মিনিটের সময় মহেশপুর ইউনিয়নের নড়াল এলাকা থেকে ১.৫০০গ্রাম গাজা ও ১৫ পিস ইয়াবাসহ অভিযুক্ত শহীদ শেখ কে গ্রেফতার করি।

 

এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৬৩ নং আইন এর ধারা ৩৬ অনুযায়ী মামলা রজু করা হয় এবং তাকে কোটে প্রেরণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালকিনিতে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

কর্ণফুলীতে অভিযুক্ত স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন 

অশ্রুতেই স্বস্তি

সুদে কারবারির হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শামিম খানকে মিথ্যা মামলার জড়ানোর চেষ্টা, বিএমএসএস’র তীব্র নিন্দা ও প্রতিবাদ  

রাণীনগরে দ্বন্দ্বে মাথার চুল হারালো রোজিনা

দেবহাটার ছাত্রশিবিরের সেক্রেটারিসহ ৩ জনকে হত্যার ঘটনায় মামলা; আসামী সাবেক স্বাস্থ্যমন্ত্রী এসপিসহ ১৪১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭০ বছর পর দখলমুক্ত জমিতে ইকো পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাতক্ষীরায় গাড়ি ভাংচুরের চেষ্টা : জনতার হাতে আটক শিবির কর্মী

পাইকগাছায় ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই কারবারী