বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে ৫ শতাধিক গাছ কেটে নিল দুর্বৃত্তরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২২ ১০:১৩ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ নাটোরের লালপুরে কামারুজ্জামান (৪৫) নামে এক কৃষি উদ্যোক্তার বাগানে পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর গ্রামের মিশ্র ফল বাগানে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন ভুক্তভোগী ওই কৃষি উদ্যোক্তা।

ক্ষতিগ্রস্ত কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান বলেন, আমার মিশ্র ফল বাগানে প্রায় ২ হাজার গৌরমতি ও কাটিমন আম গাছ আছে। তার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা বিজয়পুর পশ্চিমপাড়া মাঠের বাগানের পাঁচ শতাধিক উন্নতজাতের গৌরমতি ও কাটিমন আমসহ ড্রাগন, বেদানা, নারিকেল, পেপে, মেওয়া ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বাগানটি একজন সফল কৃষি উদ্দ্যোক্তার। গতকাল রাতে কিছু দুর্বৃত্তকারী তার বাগানে প্রায় সাড়ে পাঁচ শতাধিকের উপর গাছ কেটে নষ্ট করেছে। মিশ্র ফল বাগানটি পরিদর্শন করেছি। এই কৃষি উদ্যোক্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো প্রকার সাহায্য করার সুযোগ থাকলে অবশ্যই আমার সেটা করব।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জালাল উদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

২০২৪ এর ১৮ই জানুয়ারি কলকাতায় ৪৭তম আন্তর্জাতিক বইমেলা

আমতলীতে বসুন্ধরা শুভ সংঘের কমিটি গঠন

পুলিশের ভুয়া অতিরিক্ত আইজিপি আটক

দুবাই কনসালটেন্ট জেনারেলের সঙ্গে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ 

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ 

বোদায় সততা বেকারীর সততা নিয়ে প্রশ্ন; তৈরী হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী আইটেম

গুরুদাসপুর ডায়াবেটিক সমিতি’র শুভ উদ্বোধন

যুক্তরাষ্ট্রে পুলিশ সদস্যের গুলিতে বিচারক নিহত

নওগাঁর আত্রাইয়ে আইসক্রিম বিক্রি করেই চলে নিপেন চন্দ্র সাহার সংসার

জগন্নাথপুরে ৯টি চোরাই গরুসহ গ্রেপ্তার ১