বাংলাদেশ সকাল
সোমবার , ১ মে ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে মে দিবস পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ

মাহাবুব আলম ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১ মে), সাড়ম্বরে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে মে দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলার ১৪ টি শ্রমিক সংগঠন পৌর শহরে পৃথক পৃথক ব্যানারে র‍্যালি বের করে।

র‍্যালি শেষে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ৩টি এবং উপজেলা গেটমার্কেট চত্বরে ১১টি সংগঠন পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা গেটমার্কেট চত্বরে শ্রমিক নেতা আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগ সভাপতি আইযুব আলী, জাপা নেতা আবু তাহের, এটিও রবিউল ইসলাম সবুজ ও কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ।

এ ছাড়াও বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, শ্রমিক নেতা প্রদীপ বসাক, সাদ্দাম হোসেন, সুমন পাটোয়ারী, জাকারিয়া হাবিব ডন, আরথান আলী, প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে মে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন।এইসাথে তারা শ্রমিকদের বিভাজন নিরসন করে সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনা করার কথা বলেন। অপরদিকে, ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক নেতা শামসুল হকের সভাপতিত্বে ৩ টি সংগঠনের আলোচনা সভায় অতিথিরাসহ আরো বক্তব্য দেন- অতিথি সাবেক পৌর মেয়র আলমগীর সরকার, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা তৈমুর হোসেন, বিএনপি নেতা মাহমুদুন্নবী বিশ্বাস পান্না,শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, মোকসেদ আলী, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক তাহের আলী,শ্রমিক নেতা আল মামুন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় বাগমারা উপজেলা আ’লীগের আনন্দ মিছিল

শিবপুরে নকল ডিবি সেজে ডাকাতি, আসল ডিবির হাতে ৭ ডাকাত গ্রেপ্তার 

স্মার্ট গ্রন্থগার, স্মার্ট বাংলাদেশ

চলমান পরিস্থিতি নিয়ে বিএসএফ-বাংলাদেশের বিবৃতি

বাগমারার গোয়ালকান্দিতে শোক দিবস পালনের লক্ষ্যে কৃষক লীগের প্রচার মিছিল ও পথসভা

রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উদ্বোধন 

সীতাকুন্ড প্রেসক্লাবে প্রতিবন্ধী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

বরগুনার বেতাগীতে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেফতার 

কালীগঞ্জে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ চেষ্টা!

চৌফলদন্ডীতে ছিনতাইয়ের পর হাত-পা বেঁধে যুবককে ফেলে গেল দুর্বৃত্তরা