বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ এপ্রিল ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অনুমতি ছাড়া সীতাকুণ্ডে যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, পন্ড করে দিল পুলিশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ

সীতাকুন্ড প্রতিনিধি॥ চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা যুবদলের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে হামলা চালিয়ে পন্ড করে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের সাগর উপকুল এ হামলার ঘটনা ঘটে। সীতাকুণ্ড থানার ওসির নেতৃত্বে পুলিশের লাঠিচার্জে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলীসহ বিএনপি, যুবদলের ১০/১২ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবী করেছে বিএনপির নেতারা।

তবে পুলিশের দাবী বিনা অনুমতিতে যুবদল ঐ স্থানে সমাবেশ করে লোক জড়ো করে নাশকতার চেষ্টা করছিল।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা যুবদলের আয়োজনে আজ বেলা ১১টার দিকে বাড়বকুণ্ডের পশ্চিমে সাগর উপকুলে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। অনুষ্ঠান শুরুর পর থেকেই সাদা পোশাকে পুলিশ ঔই এলাকায় অবস্থান নেন। বিকাল সাড়ে তিনটার দিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ অনুষ্ঠান স্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেন।

এসময় তার নেতৃত্বে পুলিশ দল কোন রকম উস্কানি ছাড়াই ব্যাপক লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন। পুলিশ মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দিলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। পুলিশের হামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলীসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

এ ব্যাপারে উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী বলেন, আমরা উপজেলা যুবদল দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করি। হঠাৎ করে পুলিশ হাজির হয়ে নেতাকর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়ে মঞ্চ ভেঙে গুড়িয়ে দেয। পুলিশের প্রহারে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলীসহ ১০/১২ জন নেতাকর্মীকে মেরে আহত করে। পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, কোন অনুমতি ছাড়াই শত শত লোক জড়ো করেছে যুবদল। এটা কোন পর্যটন এলাকা নয়, এখানে কেন তারা পিকনিক করবে। ওই জায়গাটিতে একাদিক গ্যাস রয়েছে। যেকোন বিপদ ঘটতে পারে এ আশঙ্কা থেকেই অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছি।

বিএনপি নেতা জহুর আলম জহুর বলেন,উপজেলা যুব দরের দাওয়াতে অনুষ্ঠানে গিয়েছিলাম,পুলিশ অন্যায় ভাবে ামেদের অনুষ্ঠানটি লন্ডভন্ডু করে দেয়,এসময় পুলিশ লাঠিচার্জ করে বেশ ক’জনকে আহত করে,বেশ কয়টি মোটর সাইকেল নিয়ে যায়,ক’জনকে আটক করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেশ থেকে পালানোর সময় সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিমানবন্দর থেকে আটক 

যশোর বাসটার্মিনালে ঘাতক ট্রাকের চাপায় শিশু নিহত

বাগমারায় গ্রেপ্তার হয়নি পুলিশের গাড়ীতে হামলার আসামীরা  

ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বড়াইগ্রামে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সীতাকুণ্ডে সাত মামলার আসামী সন্ত্রাসী হান্নান অস্ত্র সহ গ্রেফতার

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মেরে হাসপাতালে পাঠালেন শিক্ষক; অভিভাবক মহলের ক্ষোভ

শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার 

যশোরের ভবদহের জলাবদ্ধ এলাকা পরিদর্শনে তিন উপদেষ্টা

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড