বাংলাদেশ সকাল
সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অপপ্রচারের প্রতিবাদে জামালপুর জেলা আ.লীগের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২২ ৮:১৮ অপরাহ্ণ

 

শাকিল হাসান জামালপুর॥ বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পর্কে গত ২৮ নভেম্বর জাতীয় একটি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

তিনি বলেন, আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য জাতীয়ভাবে ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ২৮ নভেম্বর উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে। তিনি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ওই পত্রিকাটি সরকারের অপপ্রচারে লিপ্ত থাকে বলে ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ বিজন কুমার চন্দ। তিনি লিখিত বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। গত ২৮ নভেম্বর ২০২২ বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন লাখো জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপিসহ বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বত:স্ফুর্ত নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ওই সম্মেলন। কিন্তু একটি জাতীয় দৈনিক পত্রিকায় গত ২৮ নভেম্বর অনলাইন সংস্করণে উদ্দেশ্যমূলক সংবাদ পরিবশেন করা হয়। ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, সম্মেলনের শুরুর নির্দিষ্ট সময়ে দেয়া হয়েছিলো অপরাহৃ ২টায়। দুপুর ২টার মধ্যেই পুরো মাঠ এবং তৎসংলগ্ন এলাকা জনারণ্যে পরিণত হয়। অথচ জনমনে নেতিবাচক ধারণা দেওয়ার হীন উদ্দেশ্যে বেলা ১২টার দিকে কিছু আসন খালি থাকার দৃশ্য ধারণ করে তা জাতীয় একটি দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়। এর মাধ্যমে জামালপুর জেলা আওয়ামী লীগের সুসংহত সাংগঠনিক সামর্থ্যকে জাতির কাছে নেতিবাচক-ভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমরা মনে করি। লিখিত বক্তব্যে তিনি বলেন, জামালপুর আওয়ামী লীগের দুর্গ মির্জা আজম এমপির জেলা। সেই দুর্গের বাস্তব চিত্র আড়াল করে ওই জাতীয় দৈনিকে জামালপুর প্রতিনিধির মাধ্যমে যে চিত্র ওই পত্রিকায় প্রকাশ করেছেন, এতে জামালপুরের সার্বিক উন্নয়নের রূপকার মির্জা আজম এমপির ভাবমূর্তিকে খাটো করার অপচেষ্টা করা হয়েছে বলে আমরা মনে করি।

সংবাদ সম্মেলনে আগামী দিনগুলোতে জামালপুরের সার্বিক উন্নয়ন কর্মকান্ডের সহযাত্রী হিসেবে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি এনামুল হক এর মনোনয়নপত্র দাখিল 

ফুলপুরে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রক্তমাখা মুখমন্ডলে আঘাতের চিহ্ন; যশোরে দেড় বছরের শিশু আয়েশার রহস্যজনক মৃত্যু, সৎ মা-বাবা গ্রেফতার

মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

রাজধানীর মোহাম্মদপুরে হত্যার উদ্দেশ্যে যুবককে চাপাতি দিয়ে কোপালো দূর্বৃত্তরা

কাশিয়ানীতে শাশুড়ির হাতে পুত্রবধু খুন

গুরুদাসপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা সম্পন্ন

আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

প্রবাসীদের সহায়তায় দুই শতাধিক শীতার্ত মানুষ পেলেন কম্বল

র‌্যাব-১৫’র অভিযানে মহিলা মাদক কারবারী আটক