বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রবাসীদের সহায়তায় দুই শতাধিক শীতার্ত মানুষ পেলেন কম্বল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৩ ২:০০ অপরাহ্ণ

সাদ্দাম উদ্দীন রাজ. রায়পুরা নরসিংদী : নরসিংদীর বেলাব উপজেলার “নারায়নপুর বাসস্ট্যান্ড প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” নামে একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্থানীয় দুস্ত গরীব অসহায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে নারায়ণপুর বাস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে কম্বল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মালয়েশিয়া প্রবাসী সোহরাব হোসেনের সঞ্চালনায়, সহ সভাপতি সৌদি প্রবাসী মো রুবেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা পরিষদের চেয়ারম্যান সমশের জামান ভূইয়া রিটন। পৃষ্ঠপোষক নারায়নপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাউসাট কাজল, ইউপি সদস্য সিদ্দিকুর হাসান জ্যেকি। বিশেষ অতিথি রাধানগর ইউপি চেয়ারম্যান খুর্শেদ আলম তপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল বাছেদ, সিদ্দিকুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মান্নান, জমশেদ আলম মোক্তার হোসেন, শফিকুর রহমান কবির, সিদ্দিকুর রহমান, মনির নবী, নাজমুল হাসান রুস্তম, মো বাবুল মিয়া, জালাল উদ্দীন, আলমগীর মিয়া, নূরুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, আনোয়ার প্রমূখ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি ইতালী প্রবাসী মোফাজ্জল হোসেন বিপুল অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, “ইতালী, সৌদি আরব, দুবাই, মালয়শিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত নারায়ণপুরের একঝাঁক ৭৫ জন সেচ্ছাসেবী প্রবাসী মিলে গত দেড় বছর আগে গড়ে তুলেন “নারায়ণপুর বাস্ট্যান্ড প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” নামে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।

তাদের আর্থিক সহায়তা সংগঠনটি পরিচালিত হয়ে আসছি। পারিবারিক চাহিদা মিটিয়ে স্থানীয় অসহায় গরীব দুস্থ মানুষকে বিভিন্ন সময় ত্রাণ বিতরণসহ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামীতেও এ ধারাবাহিকতা অভ্যাহত রাখার প্রত্যয়ব্যক্ত করেন তিনি।”

সহ সভাপতি সৌদি প্রবাসী মো রুবেল মিয়ার বলেন, “বিভিন্ন দেশে অবস্থারত রেমিট্যান্স যুদ্ধারা নিজ পরিবারের পাশাপাশি এলাকার অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়াঁতে এই উদ্যোগ। শীত উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। এ কর্যক্রম ধারাবাহিক ভাবে অভ্যাহত থাকবে। সকলের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাবো।”

প্রধান অতিথির বক্তব্যে বলেন, শীতের আগমনীতে কম্বল বিতরণ এমন একটি ভালো উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি এমন ভালো কার্যক্রমে আগেও ছিলাম আগামীতেও তাদের কাজে সর্বাত্মক সহযোগিতা করে যাব।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে নিহত- ১, আহত ৬ 

নির্মম নির্যাতনে লিবিয়ায় মারা গেলেন মাদারীপুরের রাকিব; স্বপ্ন ছিলো ইটালী যাবে, পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবে

ডিমলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ভূরুঙ্গামারীতে যুবককে মারধর করে দাড়ি টেনে তোলার অভিযোগ 

আত্রাইয়ে সাবিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির গ্রাম কর্মীদের মাসিক যোথ সভা ও ই- প্রশিক্ষণ 

চট্টগ্রামে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই ব্লেড শামীম গ্রেপ্তার

শেরপুরে ডলার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে গাঁজা সহ আটক কারবারী

শেরপুরে জনগণের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাইলেন ডা. প্রিয়াংকা

কোটচাঁদপুরে ইয়াবা সহ মাদক কারবারি আটক