বাংলাদেশ সকাল
বুধবার , ৩১ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অভয়নগরে আবারও ডেভিল ব্রেথের হানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩১, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, যশোর॥ যশোর জেলার অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়া গ্রামে এক বাড়িতে দিনে দূপুরে চোখের সামনে প্রতারণা করে নিয়ে গেলো গহণা।

৩০ মে ২০২৩ মঙ্গলবার আনুমানিক সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়া গ্রামের প্রবাসী জাফর বিশ্বাসের মেয়ে শারমিন আক্তার সিংগাড়ী মডেল কলেজের এইচ এস সি ২য় বর্ষের শিক্ষার্থী। প্রতিদিনের মত সকালের নাস্তা শেষে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। সে ব্যাচের কোচিং শেষ করে সিংগাড়ী বাজার থেকে তার ছোট বোনের জন্য বই কিনে বাড়িতে ফেরে, সঙ্গে এক অপরিচিত লোক বয়স আনুমানিক ৫৫ বছর। অপরিচিতের মটর বাইকে চড়ে তার বাড়িতে ফেরা। জাফর বিশ্বাসের স্ত্রী অর্থাৎ শারমিন আক্তারের মা অবাক হয়। কিছুক্ষণ পর ধুর্ত চোর তাকে বলে, সে তার ছেলের জন্য তার মেয়েকে পছন্দ করেছে পুত্রবধু করবে বলে। আচারণে কোনো সন্দেহ হয়নি কারোই। শারমিন আক্তারকে বারবার মা বলেই সম্বোধন করেছে লোকটা।

শারমিনের মায়ের ভাষ্যমতে, লোকটি তার প্রবাসী স্বামী জাফর বিশ্বাসের সাথেও মোবাইলে কথা বলে। অপরিচিত লোকটি বলে, তার ছেলে এবং ছেলের মা আসছে তাদের বাড়িতে মেয়েটিকে দেখার জন্য, তাই তাদেরকে প্রস্তুত হতে। প্রস্তুতি চলছে তারই সুবাদে লুকিয়ে রাখা গহণা বের করে তা পরার নির্দেশনা দেয় অপরিচিত লোকটি। অবলীলায় তার নির্দেশ পালন করতে থাকে মেয়েটি। হঠাৎ করে মেয়েটি বুঝতে পারে লোকটি তার গহণা নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে এবং তার মাকে বলে, মা লোকটি আমার সকল গহণা নিয়ে চলে গেল। তার মায়ের চিৎকারে আশেপাশের লোক দৌড়ে আসলেও গতিতে মটরবাইক হাকিয়ে পালিয়ে যায় লোকটি। কিছুক্ষণ পরে বোঝা যায় মেয়েটি ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাসের শিকার। মেয়েটিকে চিকিৎসার জন্য অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেন।

অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ তাদের পরিবারের সাথে দেখা করেন এবং শারমিন আক্তারের অবস্থার খোজ খবর নেন।এবং সকল প্রকার আইনী সহোযোগিতার আশ্বাস দেন। তবে জনমনে প্রশ্ন ডেবিল ব্রেথের উৎস কোথায়?

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘবছর পর ঈদগাঁও উপজেলা আ.লীগের কাউন্সিল ১৮ নভেম্বর : উৎফুল্ল কর্মীরা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিযুক্ত হলেন কাজী রোমানা আক্তার প্রমি

আমার পরিবারের লোকজনকে চোর বানাতে চান কেন্দ্রীয় সরকার, অভিযোগ মমতার

কবি শেখ ফজলল করিমের জন্মোৎসব উপলক্ষে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা

সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ, উখিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময়

কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন গ্রেফতার

পানছড়ির শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অপসারণের দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

যশোর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানজিব নওশাদ বেনাপোলে গ্রেফতার

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি নেত্রকোনা জেলার সভাপতি সৈয়দ সময়, সা: সম্পাদক বুলবুল