বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৯ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আগামীকাল ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন সিদ্দারামাইয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৯, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ

ভারত থেকে মনোয়ার ইমাম॥ সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী কাল শনিবার ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে চলেছে সিদ্দারামাইয়া। তিনি এর আগে দুই বার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন কর্ণাটক রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও বিধায়ক ডি কে শিবকুমার। ডি কে শিবকুমার যেমন কর্ণাটক রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন, তেমনি এই রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ১৩ই মে, ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ক্ষমতা দখল করে। এবং এই রাজ্যের কে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তা নিয়ে জল ঘোলা শুরু। শেষ পর্যন্ত এই রাজ্যের কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে আলোচনা করা হয় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাগরে এবং ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী এবং ইউ পি এর চেয়্যারম্যান শ্রীমতী সনিয়া গান্ধীর সাথে এবং সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার কে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় কে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সবশেষে চুড়ান্ত হয় যে কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন ডি কে শিবকুমার।

এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে তৃনমূল দলের নেত্রী এবং পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে । এস পি নেতা অখিলেশ যাদব ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও আর জে ডি নেতা লাল্লু প্রসাদ যাদব ও এন সি পি নেতা শারদ পাওয়ার । সেই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ সহ বিভিন্ন রাজ্যের বিরোধী দলের নেতাদের।

এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা শ্রী রাহুল গান্ধী ও শ্রীমতী প্রিয়ঙ্কা গান্ধী সহ ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী এবং ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে এবং কর্ণাটক রাজ্যের বিভিন্ন বিরোধী দলের নেতৃত্ব। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মৎস্যজীবি ও আদর্শ গ্রামের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কোটচাঁদপুর-মহেশপুর সহ দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এম এম জামান মিল্লাত

শেরপুর জেলা আ.লীগকে হাইব্রিড মুক্ত করার অঙ্গিকার নতুন সা. সম্পাদক ছানু’র

বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আড়াইহাজারে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নাতিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

আমতলীতে মাপে কম দেওয়ায় রহমান ফিলিং স্টেশনকে এক লক্ষ টাকা জরিমানা

বড়াইগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালন

সুইপার পদের জন্য খেলেন ঘুষ দিলেন না চাকুরী ; নিয়োগের দাবীতে মানববন্ধন 

জগন্নাথপুরের রাণীনগর থেকে অবৈধ  মদের দোকান অপসারণের দাবীতে গ্রামবাসীর সভা

ঝিকরগাছায় উপজেলা সেচ্ছাসেবক লীগের কর্মী সভা