বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে কলেজ শিক্ষককে মারধরের অভিযোগ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) সংবাদদাতা: শালিসী বৈঠকে অংশ নেয়ায় একাধিক মাদক মামলার আসামী মাদকসেবী রিয়াজ মুন্সি আমতলী ইউনুস আলী খাঁন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালামকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে আমতলী শহরের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে শুক্রবার সকালে।

জানা গেছে, গত দের মাস পুর্বে রিয়াজ মুন্সি ও ফারুক হাওলাদারের মধ্যে জমি-জমা বিরোধে শালিস বৈঠক হয়। ওই বৈঠকে আমতলী উপজেলার ইউনুস আলী খাঁন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালামকে শালিস মানা হয়। চিহিৃত মাদকসেবী রিয়াজ মুন্সি ওই শালিস বৈঠকে শিক্ষক ছালামকে যেতে নিষেধ করে। কিন্তু শিক্ষক আব্দুস সালাম ফারুক হাওলাদারের মানিত শালিস হওয়ায় তিনি ওই বৈঠকে অংশ নেয়। এতে ক্ষিপ্ত রিয়াজ মুন্সি। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে কলেজ শিক্ষক আব্দুস সালাম শহর থেকে ওয়াবদা এলাকার বাসায় ফিরছিল। পথিমধ্যে আমতলী শহরের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে শিক্ষক আব্দুস সালামকে একা পেয়ে মাদকসেবী রিয়াজ মুন্সি তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন।

প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, রিয়াজ মুন্সি কলেজ শিক্ষক আব্দুল সালামকে বেধরক মারধর করেছে।

আমতলী ইউনুস আলী খাঁন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম বলেন, চিহিৃত মাদকসেবী রিয়াজ মুন্সি ও ফারুক হাওলাদারের মধ্যে জমি নিয়ে বিরোধে আমাকে ফারুক হাওলাদার শালিস মানেন। কিন্তু ওই শালিস বৈঠকে আমাকে উপস্থিত হতে নিষেধ করে রিয়াজ মুন্সি। আমি তার কথা না শুনে ওই শালিস বৈঠকে উপস্থিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।

রিয়াজ মুন্সি মারধরের কথা অস্বীকার করে বলেন কলেজ শিক্ষক আব্দুস সালাম আমার আত্মীয় হয়। জমিজমার বিষয় নিয়ে তার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেরিন আশ্রাফ বলেন, আহত শিক্ষককে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে হাসপাতালের ছয় তলা বারান্দা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

কালীগঞ্জে করিমন চালক নিহত

কৃষকদের জন্য পানি-স্যালাইন নিয়ে ফসলের মাঠে একদল তরুণ

পবিত্র রমজানে সুস্থতা ও কিছু মাসয়ালা

ফুলপুরে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কাশিয়ানীতে পূর্ব-শত্রুতার জের ধরে কলেজ পড়ুয়া ছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ

পেট্রোল পাম্পের দেয়া ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

রাণীনগরে ‘রূপসী নওগাঁর’ পক্ষ থেকে কুরআন ও শিক্ষা উপকরণ বিতরণ

২ কিশোর গ্যাং প্রধানসহ নানা অপরাধে আটক ১১ 

পাঁচ শত বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু