বাংলাদেশ সকাল
সোমবার , ২১ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) সংবাদদাতা: বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ছয়জন আহত হয়েছে। আহতদের স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার সকালে আমতলী উপজেলার গাজীপুর বন্দরে।

জানাগেছে, উপজেলার গাজীপুর বন্দরের পানি উন্নয়ন বোর্ডের ৯০ শতাংশ জমি রয়েছে। ওই জমির ২২ শতাংশ লিটন গাজীর দখল রয়েছে। প্রতিবেশী বারেক মৃধা ওই জমি তার বন্দোবস্থ দাবী করে সোমবার সকালে দখল করতে বেড়া দিচ্ছিলেন। এ সময় লিটন গাজী এতে বাঁধা দেয়। এতে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘন্টা চলে দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এতে বন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

সংঘর্ষে লিটন গাজী, সালমা বেগম,সোহাগ গাজী, মধু আকন, লাল ভানু ও কহিনুর আহত হয়। আহত ছয়জনকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাবিবুর রহমান আহত মধু আকন ও লাল ভানুকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। অপর আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত লিটন গাজী বলেন, পানি উন্নয়ন বোর্ডের আমার দখলীয় জমি বারেক মৃধা ও তার লোকজন দখল করতে আসে। আমি এতে বাঁধা দেয়ায় আমাকে, আমার স্ত্রী ও ছোট ভাইকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে।

বারেক মৃধার মেয়ে আঁখি আক্তার বলেন, পানি উন্নয়ন বোর্ডের বন্দোবস্থ দেয়া জমিতে বেড়া দিতে গেলে লিটন গাজী ও তার লোকজন আমার মা, বোন ও মামাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নিউইর্য়কে ‘ইউনাইটেড বেঙ্গলী লুথারেন চার্চ অব আমেরিকা’তে বড় দিন উদযাপন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

হাওরের বেরীবাঁধ বহাল রাখার দাবীতে ২০ গ্রামের কৃষকদের মানববন্ধন

সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন কর্তৃক শীতবস্ত্র বিতরণ

বিভিন্ন আয়োজনে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

ময়মনসিংহে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষেক সোসাইটির বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত 

ড. ইউনূস নিউইয়র্ক সফর ২৪ সেপ্টেম্বর : সংবর্ধনা বাতিল, জাতিসংঘে ভাষণ ২৭ সেপ্টেম্বর

রাণীশংকৈলে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন 

কাগজের তৈরি নৌকা দিয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা

আমিন আমিন ধ্বনিতে মুখরিত আমতলীর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স