বাংলাদেশ সকাল
শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমিনুল হকের বিরুদ্ধে এনসিপি নেতাদের অপপ্রচার: বনানী থানা বিএনপির মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

 

শিল্পী আক্তার, বনানী সংবাদদাতা:

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন বনানী থানা বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১৯ এপ্রিল) সকালে মহাখালী ওয়্যারলেস গেইট এলাকায় বনানী থানা বিএনপি ও সচেতন নাগরিকের পক্ষ থেকে একটি প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এমন অভিযোগ জানান সচেতন নাগরিক সমাজসহ নেতৃবৃন্দরা।

বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, গত ১৫ এপ্রিল রূপনগরে ঘটে যাওয়া প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বরে অপপ্রচার চালায় এনসিপি। যেখানে প্রেমঘটিত ঘটনাকে উল্লেখ না করে বিএনপি চাঁদাবাজি করে এই মর্মে বক্তব্য দেয় এনসিপি নেতারা।

বক্তব্যে বিএনপি নেতারা বলেন, ‘বিএনপি নেতা আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি অপপ্রচার করছে।’

এ সময় বিএনপি নেতারা আরও বলেন, ‘আমিনুল হকের বিরুদ্ধে যাই করেন, যত অপপ্রচার করেন তার কিছুই করতে পারবেন না। কোনো ব্যক্তি খারাপ কাজ করলে তার বিরুদ্ধে বলেন। কিন্তু একজন ভালো মানুষ ও দক্ষ সংগঠকের বিরুদ্ধে আপনারা এমন অপপ্রচার করতে পারেন না।’

এ সময় বিএনপি নেতারা এনসিপি নেতাদের বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানায় এবং পাশাপাশি তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চৌফলদন্ডীতে ছিনতাইয়ের পর হাত-পা বেঁধে যুবককে ফেলে গেল দুর্বৃত্তরা

মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ যেন একটা দুর্নীতির আখড়া

দেবহাটায় জাতীয় যুব দিবস ২০২৪ উৎযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

লালপুরে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সীতাকুণ্ডে জে এ এম ফাউন্ডেশনের কম্বল বিতরন

রামগড়ে ভূমি বিরোধে কুপিয়ে হত্যা; একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন 

ফ্যাক্ট পরকীয়া : শ্বশুরের হাতে জামাই খুন

পাবনার ঈশ্বরদীতে দেড় কেজি হেরোইন উদ্ধার, ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত