বাংলাদেশ সকাল
রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: আজ ০৫ অক্টোবর ২০২৫ খ্রি. (রবিবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ব্যাচের ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগ ও আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশের প্রত্যেক সদস্যকে দক্ষ ও সক্ষম হতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত সকল দায়িত্ব পালন করতে আরও সক্ষম হবে।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোঃ ইব্রাহিম হোসেনসহ প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। প্রশিক্ষণ কার্যক্রমটি নির্বাচনী পরিবেশে পুলিশের ভূমিকা, নিরাপত্তা ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের সাথে সমন্বয় সংক্রান্ত বিষয়গুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করবে।

নারায়ণগঞ্জ পুলিশের এই উদ্যোগটি জেলার নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। আরও ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম পরবর্তী দিনগুলোতে অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি

ঈদগাঁওতে দীর্ঘবছর ধরে ফায়ার সার্ভিস স্থাপনের দাবী উপেক্ষিত 

দেবহাটায় পৃথক অভিযানে মন্দিরে মূর্তি চোর ও মাদকসহ গ্রেফতার ৬

রাণীশংকৈলে ২ ইটভাটার মালিককে কাঠ পোড়ানোর দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা 

জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ

সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন ও ন্যায় বিচারের জোড়ালো দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির

ডোমারে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মালিক-শ্রমিক সম্পর্ক : বর্তমান প্রেক্ষিত

পেকুয়ায় নুর হাসপাতালের চেম্বারে তিন ভুয়া দন্ত চিকিৎসক

সাংবাদিক মহিউদ্দিনের বিরুদ্ধে মামলায় সিইউজে’র নিন্দা