বাংলাদেশ সকাল
বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোরে চেতনানাশক মিশিয়ে বাড়ীর সবাইকে অচেতন করে মোটরসাইকেল, মোবাইল ফোন, স্বর্ণালোংকার ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের উত্তর পাড়ার জহির আলী সরদারের বাড়ীতে মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়ীর সকলেই অসুস্থ হয়ে পড়েছে। গুরুত্বর অসুস্থ জহির সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

জহির সরদারের বড় ছেলে জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার দুপুরে তাদের বাড়ীতে ২জন অজ্ঞাত মহিলা ভিক্ষা নিতে আসে।ওই ভিখারীরা বারান্দার ডাইনিং টেবিলের পাশে অবস্থান নেয়। অতঃপর তারা চাল নিয়ে দ্রুত সটকে পড়ে। এরপর বাড়ীর সবাই একে একে ডাইনিং টেবিলে রাখা দুপুরের খাবার খেয়ে সকলেই অচেতন হয়ে ঘুমিয়ে যায়। রাত ৩টার দিকে জহির সরদারের ছেলে আব্দুল্লাহ ওরফে সিজার ও তার ভাই কসমেটিক ব্যবসায়ী আলমগীর টের পেয়ে দেখে তাদের বাড়ীর ১টি (ডিসকভারি ১২৫ সিসি) মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন, নগদ ২০ হাজার টাকা স্বর্ণালোংকার সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় জহির সরদার ও তার স্ত্রী নুরজাহান গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়েছে বাড়ীর ২ গৃহবধু। ধারনা করা হচ্ছে ভিখারী সেজে সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের দুই নারী সদস্য ওই বাড়ীর ডাইনিংএ রাখা খাবারে চেতনানাশক মিশিয়ে বাড়ীর সকলকে অজ্ঞান করে এই চুরি সংঘটিত করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খুলনার পাইকগাছায় চিংড়ী ঘের জবর দখল নিয়ে পৃথক দু’টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

রাণীশংকৈলে ডোবার পানিতে পড়ে যুবকের মৃত্যু

কাশিয়ানীতে ভুয়া কাবিনে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা, কারাগারে নারী

পাইকগাছায় বজ্রপাতে নি’হত নারী, আহত ৩

খুলনায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেফতার

একুশে পদক প্রাপ্ত কবি সুকুমার বড়ুয়ার জন্মজয়ন্তী ও স্মারক সম্মাননা আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৪

নাটোরে শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ দিবস পালিত 

শাজাহানপুরে কারাবন্দী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন সাবেক এমপি লালু 

গুরুদাসপুরে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ 

গুরুদাসপুরে যুবককে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ