বাংলাদেশ সকাল
বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কর্ণফুলীতে জাতীয় যুব দিবস উদযাপন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ

কর্ণফুলী, (চট্টগ্রাম)প্রতিনিধি : কর্ণফুলী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবস ‘‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’’প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কর্ণফুলী উপজেলায় উদযাপিত হয়।

বুধবার(১ নভেম্বর )সকাল ১০.৩০মিনিটে যুব র‍্যালি মাধ্যমে জাতীয় যুব দিবসের কর্মসূচি সূচনা হয়। পরে উপজেলা যুব কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

যুব দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুম্মান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, তথ্য আপা রেখা রাণী দাস, উপ-সহ: প্রকৌশলী তাসলিমা আক্তার ও যুবক- যুব মহিলা ও যুব সংগঠনের সদস্যরা, সাংবাদিকবৃন্দ।

আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-মহিলাদের মাঝে সনদ বিতরণ করা হয়। আলোচনায় বক্তারা বলেন স্মার্ট বাংলাদেশ গঠনে যুবককে ভূমিকা অত্যন্ত গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখতে পারে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গঠনে যুবকদের প্রশিক্ষণ নিয়ে বসে থাকার মধ্যে কোন সফলতা নেই।

 

বেকার যুবক ও মহিলাদের প্রশিক্ষণ মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি গঠনে বিশেষ অবদান রাখতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে আপন ঠিকানা পেল ৩৩টি ভূমি ও গৃহহীন পরিবার 

অস্ত্র হাতে ছাত্রদল নেতার ছবি ভাইরাল

পুত্রের হত্যা মামলা না তোলায় অতর্কিত হামলা;  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পিতা 

নিউইয়র্ক কনস্যুলেটের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট প্রবাসী বাংলাদেশী ফোরামের ১৩ দফা দাবি পেশ 

রাজশাহী টিটিসির অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

গঙ্গাচড়ায় শিক্ষা উপকরণ পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দিত 

গুরুদাসপুর ফসলি জমিতে চলছে পুকুর কাটার মহোৎসব 

পুলিশ পরিচয়ে যুবদল নেতাকে হেলমেট বাহিনীর অপহরণ

পটুয়াখালীতে যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রী ও শ্বাশুড়িকে মারধরের অভিযোগ 

ফুলপুরে মালিকের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন