বাংলাদেশ সকাল
সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কুলিয়ায় ডা. আ.ফ.ম রুহুল হকের নির্বাচনী পথসভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন : ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটার কুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করেছেন সাতক্ষীরা-০৩ (দেবহাটা-আশাশুনি ও কালিগঞ্জ আংশিক) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।

সোমবার ১জানুয়ারি সকাল ১১টায় কুলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হকের সভাপতিত্বে ও কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিধান বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগ মনোনীত সাতক্ষীরা-০৩ আসনের নৌকার প্রার্থী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।

এ সময় ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল গনি, দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি জি এম স্পর্শ, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, আওয়ামীলীগ নেতা আযহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সারাদিনব্যাপী কুলিয়া,বহেরা, শশাডাঙ্গা, সুবর্ণাবাদ, পুটিমারি, টিকেট সহ কুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারন ভোটারদের সাথে মতবিনিময় ও পথসভা করেন। বিগত সময়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র জনসমূখে তুলে ধরে আগামী ৭জানুয়ারি নৌকা প্রতিকে ভোট দিয়ে সাতক্ষীরা সহ সারাদেশে চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।

প্রচারনাভিযানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শাড়ি, লুঙ্গি, সোনার গহনা হাঁস, মুরগি গরু-ছাগল হাদিয়া ভন্ড কবিরাজ হায়দার ও ইসমাইলের 

ঈদগাঁও উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ছাত্র হত্যা মামলাসহ ৮ মামলার আসামিকে গ্রেফতারের পরে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

লন্ডনে জাঁকজমক পুর্ণ ভাবে অনলাইন ইউকে বিডি টিভির চতুর্থ বার্ষিকী উদযাপিত

ঝিনাইদহে ট্রাক চাপায় কিশোর নিহত

রায়পুরায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী রুবেল

অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে রাণীশংকৈলে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন 

লালদীঘিপাড়ে বিএনপি অফিসে ভাংচুর হামলা অগ্নিসংযোগ; যশোর আ’লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রংপুর-১ আসনে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল-১, স্থগিত-৪ প্রাার্থীর

তালতলীতে অভিনব কায়দায় চুরি সংঘটিত