বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় চাষাবাদকৃত আলু প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৩, ২০২৩ ১:৩৬ পূর্বাহ্ণ

গঙ্গাচড়া, রংপুর প্রতিনিধি॥ রংপুরের গঙ্গাচড়ায় উচ্চ ভিটামিন এ সমৃদ্ধ বারি মিষ্টি আলু-৮ ও বারি মিষ্টি আলু- ১৬ এর প্রদর্শণীর মাঠ দিবস বৃহস্পতিবার (২২ মার্চ) চেংমারি ডিপের পার এলাকায় অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা ইএসডিও জানো প্রকল্পের উদ্যোগে ও উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সহযোগিতায় প্রদর্শণীর জন্য চাষাবাদকৃত আলুর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা , রংপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী শামিমুর রহমান। ৪ নং গংগাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মাজাহারুল ইসলাম লেবু।

জানো প্রকল্পের পিএম মারুফ আহম্মেদের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন জানো প্রকল্প কেয়ার এর টিও (এন,এস,এ) নীহার কুমার প্রামানিক, উপসহকারি প্রকৌশলী আফরোজা খাতুন , ইউপি সদস্য, সুধিজন ও এলাকার কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন। অনুভুতি প্রকাশ প্রকাশ করেন কৃষাণী শেফালী আক্তার ও কৃষক শামসুল ইসলাম রবু।

প্রধান অতিথি বারি মিষ্টি আলু-৮ ও বারি মিষ্টি আলু-১৬ এর পুষ্টির গুনাগুন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কৃষকদের চাষাবাদের জন্য পরামর্শ দেন। তিনি আরো বলেন, সরকার কৃষকের কথা চিন্তা করে পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে নানামুখী কর্মসূচি গ্রহন করেছে। কৃষকদের প্রণোদনা দিচ্ছে, সরকারের এ উদ্যোগ কৃষি বিভাগ বাস্তবায়ন করছে। কৃষি বিভাগের সাথে সমন্বয় করে এ ধরণের উদ্যোগ গ্রহন করে জানো প্রকল্প বাস্তবায়ন করায় প্রকল্পের প্রশংসা করেন এবং প্রকল্পের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শাজাহানপুরে বৃষ্টির জন্য বিভিন্ন স্হানে ইসতিসকার নামাজ আদায়

কুমার খালি গ্রামে বিশেষ কর্মী সভায় বিভিন্ন দল থেকে আ.লীগে যোগদান

সিকিমে সন্ধানকৃত ৩২০টি হিমবাহ হ্রদের ১৪টি বিপজ্জনক

রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী ও ফারাজ করিমের সেকেন্ড ইন কমান্ড কাজী এমরান আটক

রাণীনগরের বড়গাছা ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কালীগঞ্জে হত্যা মামলায় আ.লীগের সাবেক চেয়ারম্যানসহ আটক ৩

ঈদ আনন্দ ছুটি সাচ্ছন্দ্যবোধ জননিরাপত্তা আস্থায়-সিএমপি

ডুমুরিয়ায় নিসচা’র আয়োজনে ৩১’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

শেরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার মিজান