বাংলাদেশ সকাল
শনিবার , ২১ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাংনীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি আ: গাফফার গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ

শিমুল বিশ্বাস॥ মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামের কৃষক জগত আলী হত্যা মামলার প্রধান আসামি আব্দুল গাফ্ফারকে (৫০) গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুল গাফ্ফার আমতৈল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। সে নিহত কৃষক জগত আলীর বড় ভাইয়ের ছেলে (ভাইস্তে)। শুক্রবার দিবাগত মধ্য রাতে আব্দুল গাফ্ফারকে আটক করে গাংনী থানা পুলিশের একটি দল।

গাংনী থানার সেকেন্ড অফিসার আব্দুর রাজ্জাক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ পার্শ্ববর্তি মানিকদিয়ে গ্রামে অভিযান চালিয়ে আব্দুল গাফ্ফারকে গ্রেফতার করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে আব্দুল গাফ্ফারকে গ্রেফতারের মধ্য দিয়ে জগত হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করলো পুলিশ। এর আগে এই মামলার এজাহার নামীয় ৩ নং আসামি ফেরেজুল ইসলামকে গত বছরের ৩ নভেম্বর গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

মামলার তদন্ত অফিসার এসআই আব্দুর রাজ্জাক বলেন, গত বছরের ৩০ নভেম্বর সকালে স্থানীয় হেমায়েতপুর মাঠের ভূট্টা ক্ষেত থেকে জগত আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সে মাঠে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল ।

মরদেহ উদ্ধারের পর নিহত জগত আলীর স্ত্রী হালিমা খাতুন বাদি হয়ে এজাহার নামীয় ৩ জন ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২, তারিখ ০১/১১/২০২২ ইং, ধারা ৩০২/৩৪।

এসআই আব্দুর রাজ্জাক বলেন, জগত হত্যা মামলার প্রধান আসামি আব্দুল গাফ্ফার হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। সে নিজেই এই হত্যার সাথে জড়িত। শনিবার তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার বাদী স্ত্রী হালিমা খাতুন বলেন, পৈত্রিক ১০ জমির মালিকানা নিয়ে ভাইস্তে আব্দুল গাফ্ফারের সাথে বিবাদ চলছিল। সেই জমিতে আমার ভাসুরের ছেলে আব্দুল গাফ্ফার জোর করে ভূট্টা রোপন করে। আমার স্বামী ভূট্টা ক্ষেতের উপর চাষ দিয়ে দেন। জমির উপর গেলে তাকে হত্যা করার হুমকি দেয় আব্দুল গাফ্ফার। পরবর্তীতে আমার স্বামী ভােরে নিড়ানী নিয়ে জমিতে গেলে তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে পালিয়ে যায় তারা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে বিদ্যালয় চলাকালীন সময়ে সহকারী শিক্ষকের প্রাইভেট বাণিজ্য 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে গাঁজাসহ গ্রেফতার কারবারী

ছাত্রীদের তাড়া খেয়ে বাইক রেখে পালালো কলেজের পিয়ন সাহাদত

সীতাকুণ্ডে ৫ম বারের মতো পরিক্ষার্থীদের যাতায়াতে ফ্রি বাস সার্ভিস দিলো এমএফজেএফ

সীতাকুণ্ডে নয় বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণ, আপোষ ও ভাগবাটোয়ারা নিয়ে বিপত্তি অতঃপর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আমতলীতে নির্বাচনী জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সাংবাদিকদের সাথে নিয়ে নারায়ণগঞ্জকে সুন্দরভাবে সাজাতে চাই: না’গঞ্জ জেলা প্রশাসক 

বাগমারার সেই প্রতিবন্ধি পরিবারের পাশে ইউএনও 

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত; মা-বাবাসহ আহত ৩

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রভাষক, খোঁজ রাখেনি কেউ