বাংলাদেশ সকাল
সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরের চৌরাস্তায় গ্যাসের দোকানে আগুন; এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আনোয়ারা বেগম সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন তিনি বলেন খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিনের ছাউনিযুক্ত আধাপাকা মার্কেটটিতে পাঁচটি দোকান ছিল। একটি দোকানে গ্যাসের চুলা, চুলার বিভিন্ন খুচরা মালামাল, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল বিক্রি হতো। বিকেল সাড়ে ৩টার দিকে ঐ দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকান ও গলিতে ছড়িয়ে পড়ে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্যস্ততম স্থানে আগুন লাগায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকামুখী গাড়িগুলো জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়াল সড়ক হয়ে ঢাকার দিকে চলে যায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যুগান্তরের বিশেষ প্রতিনিধি লাভলুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় বিএসএরএফ ও ‘ র‍্যাক’

ঈশ্বরদীতে বসতভিটা আগুনে পুড়ে ছাঁই, ৬ লাখ টাকার বেশি ক্ষতি

গংগাচড়া উপজেলায় জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ ও দোয়া অনুষ্ঠিত

মাদারীপুরে রূপালী বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠান; সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে- জাহান্দার আলী

শেরপুরে মেয়েকে ধর্ষণ, মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা  

চিরিরবন্দর ভিয়াইল ইউনিয়ন পরিষদ এ পুষ্টি বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন 

সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মত বিনিময় সভা                                        

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাদ; প্রতিবাদে মানববন্ধন 

সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৭