বাংলাদেশ সকাল
সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে পুকুর খনন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে – সিদ্দিকুর রহমান পাটোয়ারী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৫, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : ফসলী জমি রক্ষায় নাটোরের গুরুদাসপুরে কোন পুকুর খনন করতে দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

রবিবার (২৫ মার্চ) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে ‘কৃষি জমিতে পুকুর খনন রোধে’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই হুশিয়ারী দেন তিনি । এমপি বলেন, চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর এলাকা পলি মিশ্রিত উর্বর মাটি। এ মাটিতে ফলানো ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকে। সেই মাটিতে পুকুর খনন হলে কিছু লোক উপকৃত হলেও লক্ষ লক্ষ কৃষক ক্ষতিগ্রস্থ হবে।

তিনি বলেন, বৃহত্তর জনস্বার্থে পুকুর খনন বন্ধ হলে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে চলনবিল। যারা এ অপকর্মের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির আহবান জানান।

অনুষ্ঠানে পুকুর খনন বন্ধে বক্তব্য রাখেন,অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী,আব্দুল বারী ও মিজানুর রহমান সুজা গুরুদাসপুর উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনুর রশিদ সাংবাদিক ইমাম হাছাইন পিন্টু উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজেম আলী সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান সাংবাদিক মোহাম্মদ সাজেদুর রহমান প্রমুখ।

ইউএনও সালমা আক্তার পুকুর খনন রোধে আইনের বিভিন্ন ধারা উল্লেখ পূর্বক সকলের সহযোগিতা কামনা করে বলেন,পুকুর খনন বন্ধে অভিযান চলমান থাকবে। এবং প্রয়োজনে নিয়মিত মামলার আওতায় আনা হবে তবে কোন অনাবাদি জমি এবং পুকুর সংস্কারের প্রয়োজন হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরের হবিবপুর শাহপুর গ্রামের ভূমি সংক্রান্ত বিষয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রবাসী পরিবারের 

৩৩০ মিয়ানমার বিজিপির সদস্যকে নিজ দেশে হস্তান্তর; বর্ডারে জিরো টলারেন্স বিজিবি’র

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন, সম্পাদক তন্ময়

ভূরুঙ্গামারীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আমতলীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু 

রাঙামাটির জুরাছড়িতে নুরুল ইসলামের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছে উপজাতি সন্ত্রাসীরা

নাটোর নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠন

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে নারী ও শিশুসহ ১৩ জন আটক

রাণীশংকৈলে ইসতিসকার নামাজ আদায় 

ভূরুঙ্গামারীতে যুবককে মারধর করে দাড়ি টেনে তোলার অভিযোগ