বাংলাদেশ সকাল
রবিবার , ২৮ মে ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গোয়াইনঘাটে সন্ত্রাসী হামলার শিকার দুই সাংবাদিক, বিএমএসএস’র নিন্দা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৮, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ সিলেটের গোয়াইনঘাটে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি মো.আজিজুর রহমান ও দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি সৈয়দ হেলাল আহমেদ বাদশা। এ বিষয়ে ভুক্তভোগী মো. আজিজুর রহমান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্তরা হলেন, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বিছনাকান্দি গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন (শাবই মেম্বার), ইসলাম উদ্দিন, নুর উদ্দিন,ইসলাম উদ্দিনের ছেলে সুহেব উদ্দিন, নুর উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম ও কামরুল ইসলাম সহ আরো অজ্ঞাত নামা ২/৩ জন।

শনিবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিছনাকান্দি গ্রামের গুচরের পাশে সরকারি কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কুলুমছড়ার পার (বাদেপাশা) গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিক আজিজুর রহমান ও স্থানীয় দৈনিক জৈন্তাবার্তা স্টাফ রিপোর্টার সৈয়দ হেলাল আহমদ বাদশা বাড়ী ফেরার পথে মোটরসাইকেল যোগে উক্ত স্থানে আসা মাত্রই পথরোধ করে এলোপাথারীভাবে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটাতে থাকে এবং মটরসাইকেল ভাংচুর করে এতে ৬৫ হাজার টাকার ক্ষতি হয়। সৈয়দ হেলাল আহমেদ বাদশার কাছে থাকা মোবাইল ফোন নিয়ে ভেঙ্গে ফেলে।

ভুক্তভোগী সাংবাদিক আজিজুর রহমান বলেন, আমি ও আমার সহকর্মী সৈয়দ হেলাল আহমদ সাবই মেম্বারের বাড়ির সামনে রাস্তায় মোটরসাইকেল যোগে আসতে দেখে সন্ত্রাসীরা গতিরোধ করে আকস্মিক ভাবে। শাহাব উদ্দিন সাবই ও তার ভাই ভাতিজা আমাকে সরকারি কাঁচা রাস্তায় অতর্কিত ভাবে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে এবং বলে “এই শালা তোরা কতবড় সাংবাদিক হয়েছিস মজা বুঝিয়ে দেবো।”

আজিজ বলেন, আমার ডিসকভারী মোটরসাইকেল ভাংচুর করে ৬৫ হাজার টাকা ক্ষতি করে। আমার ডাক-চিৎকারে অনেকে এগিয়ে এসে আমি ও আমার সহকর্মীকে রক্ষা করে। আমরা ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পর সাহাব উদ্দিন সাবই সহকর্মী হেলাল আহমদ বাদশার মোবাইল নং ০১৭৭৬১৪৬০৬০ ফোন দিয়ে শাহাব উদ্দিন সাবই ০১৯১৯৯৭২৫৬২ নং ফোন থেকে বলে “তোরা কই, তোদের জানে মেরে ফেলবো” বলে ভয়-ভীতি ও হুমকি দেয়।

অতর্কিত সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আজিজুর রহমান আহত হয়ে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ করেন বলে জানান।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাবই মেম্বার চোরাচালান সহ নানা অসামাজিক কাজে জড়িত রয়েছে। ন্যাক্কারজনক এ ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সকল শ্রেণী-পেশার মানুষ প্রতিবাদের ঝড় তুলেছেন।

এদিকে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান, মহাসচিব সুমন সরদার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, সাংবাদিক আজিজুর রহমান একটি এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেশের বিদ্যমান উদ্ভুত পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাণীশংকৈলে কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক আবারও গ্রেফতার; চোরাই মোটরসাইকেল পুড়িয়ে দিলেন জনতা 

কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত 

দেবহাটার কৃতি সন্তান কাওছার পিপিএম পদকে ভূষিত

রাণীশংকৈলে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

নারী নিপীড়নের বিরুদ্ধে যশোরে ছাত্রদলের মানববন্ধন 

বর্তমান সরকার দেশের ও কৃষকদের কল্যাণে কাজ করছে: রুহুল হক এমপি

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২ নারী সহ ৩ জনের মৃত্যু; এলাকায় শোকের ছায়া 

যশোরে মাদক সেবনকে কেন্দ্র করে এক ব্যক্তি নিহত