বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৪ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ছেলে সন্তান দেয় না ভরণ-পোষণ খরচ, বৃদ্ধ বাবার মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৪, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ প্রাণনাশের হুমকি ও ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে সন্তান মো.ইয়াছিন (৪৫) এর বিরুদ্ধে মামলা করেছেন বৃদ্ধ বাবা হাফেজ আবুল মোজাফফর। গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা ইয়াসমিনের আদালতে এই মামলা দায়ের করা হয়।

হাফেজ আবুল মোজাফফর (৭৮) লোহাগাড়ার চরম্বা মাইজভিলা এলাকার মৃত মৌলভী লাল মিয়ার ছেলে। তিনি নগরের গণি বেকারি মোড় হযরত মোল্লা মিসকিন শাহ (রাহ.) মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সাল থেকে হাফেজ আবুল মোজাফফরের জমি ও ঘর দখলে নিয়ে বসবাস করছে ছেলে মো.ইয়াছিন। সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ দিয়েও না পেরে প্রাণনাশের হুমকি দেয়।

বাবার কাছ থেকে বিভিন্ন অজুহাতে ব্যবসার কথা এবং পরিবারের বিভিন্ন প্রয়োজনে ৩ লাখ ৭ হাজার ৪৩৫ টাকা ধার নেয় ইয়াছিন। সেই টাকাও ফেরৎ দেয়নি। ২০১৬ সালের ৯ অক্টোবর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকাকালে লোহাগাড়ার আধুনগর সাব রেজিস্ট্রি অফিসে হেবা দলিলে স্বাক্ষর নিয়ে নেয় ইয়াছিন। গত ১৫ ফেব্রুয়ারি গ্রামের বাড়িতে ছেলে সব সম্পত্তি নিজের দাবি করে বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ১৬ মার্চ পুনরায় বাড়িতে গিয়ে ধার নেওয়া টাকা ফেরৎ চাইলে উত্তেজিত হয়ে ছেলে আরও ১০ লাখ টাকা দাবি করে।

বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান এই‌ প্রতিনিধিকে বলেন, প্রাণনাশের হুমকি ও ভরণ-পোষণ না দেওয়াসহ একাধিক অভিযোগে ছেলে মো.ইয়াছিন বিরুদ্ধে বৃদ্ধ বাবা হাফেজ আবুল মোজাফফর আদালতে মামলার আবেদন করেন। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন এবং লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

২০১৩ সালে বাংলাদেশ সরকার সন্তান কর্তৃক পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করার জন্য পিতা-মাতার ভরণ-পোষণ আইন-২০১৩ প্রবর্তন করে। আইন অনুযায়ী, পিতা-মাতা বা দাদা-দাদি বা নানা-নানিকে ভরণ-পোষণ না দিলে তা অপরাধ হিসেব গণ্য হবে। এই অপরাধের শাস্তি সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা এবং জরিমানার টাকা না দিলে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যে সন্তানের ওপর ভরণ-পোষণের দায়িত্ব বর্তায় সেই সন্তানের স্ত্রী বা স্বামী বা ছেলে-মেয়ে অথবা কোনো নিকট আত্মীয় এই আইন অনুযায়ী ভরণ-পোষণ দিতে বাধা দিলে বা অসহযোগিতা করলে তাকেও একই শাস্তি দেওয়ার বিধান রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার বদলী জনিত বিদায় সংবর্ধনা 

সুনামগঞ্জের সড়কে চলাচলকারী রিক্সা চালক ও হতদরিদ্রদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ

ঝিনাইদহ পৌরসভায় ১১৯ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড 

শেরপুর শ্রীবরদীতে বালু পাচারের খবর জানিয়ে হামলার শিকার জুলাইযোদ্ধা

সংলাপের আর কোন সুযোগ নেই: ওবায়দুল কাদের

মহাসমাবেশকে স্মরণাতীত কালের সেরা করে তুলতে হবে- আ জ ম নাছির উদ্দীন

কোটচাঁদপুরে চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র জাল করে আদালতে মামলা 

যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাংবাদিকতা এখন হাস্যকর পর্যায়ে চলে যাওয়ার উপক্রম