বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে নিরীহ পরিবারের ভূমি দখলের পায়তারা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ইসমাইল চক ( পাড়া শিমুল) গ্রামের শতবর্ষী বৃদ্ধ হাজী ওয়াজিদ উল্যাহ এর পরিবারের মালিকানা ভূমি দখলের পায়তারা করছে একই গ্রামের প্রভাবশালী বাবুল মিয়া ও তার পিতা ছানফর উল্যাহ। নিরীহ হাজী ওয়াজিদ উল্যাহর পরিবার পক্ষ থেকে তাদের সম্পত্তি রক্ষায় গত ২০ ডিসেম্বর হাজী ওয়াজিত উল্যাহর পুত্র মোঃ সুরুজ মিয়া বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত জগন্নাথপুর সুনামগঞ্জ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করেন জগন্নাথপুর উপজেলাধীন প্রানদেব কাপন মৌজার, এস এ খতিয়ান নং ৭ ও ৩০ শের বিভিন্ন দাগে উক্ত ভূমি ভিন্ন ভিন্ন তারিখ ও সনে বাদীর দাদা ছবর উল্লাহ দলিল মূলে ক্রয় করেন। বাদীর দাদা ছবর উল্লাহ মৃত্যুর পর তার পিতা ও চাচারা পারিবারিক ভাবে ভোগ দখল করিয়া আসিতেছেন। বর্তমানে বাদীর পিতা অসুস্থ হওয়ার কারনে তিনি তার পিতার সকল সম্পত্তি দেখাশুনা ও রক্ষনা বেক্ষন করিয়া আসিতেছেন। হঠাৎ করে বাবুল মিয়া ও তার লোক জন উক্ত ভূমি দখল করার পায়তারায় লিপ্ত থাকিয়া গত ১৯ ডিসেম্বর বিবাদীগন অজ্ঞাতনামা ৪/৫ জন লোক প্রাণ নাশক অস্ত্রাদী ও মিস্ত্রি নিয়া দেওয়াল নির্মানের কাজ আরম্ভ করিতে চাইলে আমরা বাঁধা প্রদান করি। এতে বাবুল মিয়া ও তাদের লোকজন ক্ষিপ্ত হয়ে সুরুজ মিয়াকে হত্যা করে তাদের মালিকানা ভূমি দখল করার চেষ্টা করে। সুরুজ মিয়ার চিৎকারে মামলার স্বাক্ষীগনসহ এলাকার লোকজন ঘটনা স্থলে আসায় বাদীর প্রাণ রক্ষা পায়।

মোঃ সুরুজ মিয়া জানান, আমি মামলা দায়ের করতে সুনামগঞ্জ আদালতে গিয়েছি এমন খবর পেয়ে বাবুল মিয়া ও তার পিতা ছানফর উল্যাহসহ তাদের লোকজন আমাদের মালিকানা ফিশারীতে মিশিন দিয়ে পানি সেচ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়।

মোঃ সুরুজ মিয়ার স্ত্রী মোছাঃ দিলারা বেগম জানায়, আমার স্বামী বাড়িতে না থাকায় বাবুল মিয়া আমাদের ফিসারির মাছ লুটপাট করে নিতে চাইলে আমি বাধা দিলে বাবুল আমাকে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয় তাই আমি প্রানের ভয়ে বাধা প্রদান করতে সাহস পায়নি। আমার স্বামী সহজ সরল ও নিরীহ লোক, এমন সুযোগকে কাজে লাগিয়ে বিবাদীগন আমাদের সম্পত্তি দখল করতে সব সময় আমাদের বিভিন্ন ভাবে হুমকী দকমী দিয়ে যাচ্ছে। বিবাদীদের ভয়ে বর্তমানে আমাদের পরিবার চরম নিরাপত্তা হীনতার মধ্যে রয়েছি। আমার স্বামীসহ পরিবারের সদস্যদের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ড প্রেসক্লাবে বহিরাগতদের হামলায় সা. সম্পাদক কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক ফারুক আহত

শাজাহানপুরে কোরবানি পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করায় ২ ইজারাদারকে জরিমানা

মেহেরপুরে বিজয় দিবস নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ঈদগড়-বাইশারী সড়কে ডাকাতি: ব্যবসায়ী তারেককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল লুট 

অপপ্রচারের প্রতিবাদে জামালপুর জেলা আ.লীগের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও জেলাকে স্মার্ট ও আধুনিক হিসেবে গড়ে তুলতে চাই মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক 

সীতাকুণ্ডে শারদীয় দুর্গা পূজায় ৬৭টি পূজা মন্ডপে আসলাম চৌধূরীর আর্থিক অনুদান প্রদান

আন্তঃ কলেজ ভলিবল চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজের মেয়ে দলকে নেপাল ভ্রমণে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের

৪১’তম বিসিএস এ পরিবার পরিকল্পনায় সুপারিশ প্রাপ্ত হলেন ইমতিয়াজ উদ্দিন মিল্টন 

মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন তুলে ধরতে গণসংযোগ অব্যাহত রেখেছেন প্রফেসর আবদুল মান্নান