বাংলাদেশ সকাল
বুধবার , ৩১ মে ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঠাকুরগাঁওয়ে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে আদিবাসীদের বিক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩১, ২০২৩ ১২:৪৭ পূর্বাহ্ণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও॥ বাদ পড়া জাতি গোষ্ঠীকে অন্তর্ভূক্ত করে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়া, সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন করা, সরকারি চাকুরীতে আদিবাসীদের কোটা নিশ্চিত করা এবং উচ্চ শিক্ষায় আদিবাসীদের কোটা বাস্তবায়ন করা, গাইবান্ধা জেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যার বিচারের দাবিসহ রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পাওয়ায় অভিনাথ মার্ডি ও রবি মার্ডির আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার, সারাদেশে আদিবাসীদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, জমি জবর দখল, মিথ্যা মামলা, লুটপাট, পুলিশী হয়রানি, আদিবাসীদের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ , ভূমি অফিসের ঘুষ-দুর্নীতি বন্ধ করা এই ৫ দফা দাবি ও সাংবিধানিক স্বীকৃতি দেয়ার দাবিতে ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার (৩০ মে) বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে আদিবাসীরা।

জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এদিন দুপুরে জেলা জজ কোর্ট চত্বর প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমবেত হয়। পরে সংগঠনের সভাপতি জাকোব খালকোর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,জেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন, এটিএম শামসুজ্জোহা, আদিবাসী পরিষদের সভাপতি দুলাল তিগ্যা প্রমুখ। সমাবেশে বক্তারা উল্লেখিত ৫ দফা দাবী বাস্তবায়নের কথা তুলে ধরেন।

এ সময় সমাবেশে ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক আদিবাসি নারী-পুরুষ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও সমাবেশ শেষে তারা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাবনায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড 

যাদের সমর্থন থাকে না ভুড়িভোজ করিয়ে নিজের পক্ষে টানার চেষ্টা করে : গোলাম দস্তগীর গাজী

ঈদগাঁওতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ধাক্কা দিলো গাছে, আহত ৮

রামগড়ে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে নিখোঁজ যুবকের মরদেহ৫ দিন পর উদ্ধার 

নওগাঁয় ৫ ভাই সহ ১০ জনের যাবতজীবন কারাদন্ড

শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে- ইয়াকুব আলী এমপি

ডাসারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের ৫০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত