বাংলাদেশ সকাল
রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডাসারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৬, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ

রতন দে, মাদারীপুর॥ আনন্দ ঘন ও উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনিক ভবন সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনে ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এর সমম্বয়ে কুজকাওয়াজ ও ফিরে দেখা ৭১ এর পটভূমি নিয়ে বিশেষ ডিসপ্লে, কুচকাওয়াজ, সালাম গ্রহন ও উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সাথে সৌজন্য সাক্ষাত এবং উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন এর সভাপতিত্বে উপস্তিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোনিয়া চৌধুরী , ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার,জলিল তালুকদার,নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।

অন্যদিকে ডাসার উপজেলা আ.লীগের নেতৃত্বে এ দিবসটি যথাযথ পালন করেন।

দলীয় নেতাকর্মিদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, আনন্দ র‌্যালী,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন সহ বিভিন্ন কর্মসুচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন,যুগ্ন আহবায়ক মতিন হাওলাদার,এ্যাডঃ বিদ্যুৎ কান্তি বাড়ৈ, ছাত্রলীগ,যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও-জালালাবাদ-পোকখালীর যোগাযোগ বন্ধ : পানি কমাতে ক্ষতচিহ্ন ভেসে উঠছে

কর্ণফুলী স্বেচ্ছাসেবক লীগের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা

আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি আ’ত্মঘাতি হা’মলায় নি’হত 

ফকিরহাট মৎস্য অবতরণ উপকেন্দ্রে নারী শ্রমিকের সংখ্যা বাড়লেও বৈষম্য মজুরিতে

আমতলীতে পোষ্টার টানানোকে কেন্দ্র করে প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮

খাগড়াছড়িতে হত্যার মামলার রহস্য উদঘাটন আটক ১

ডোমার বিএডিসিতে আউশ ধান উৎপাদনে সাফল্য 

দীর্ঘ ৫ মাস পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

যশোর মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু, আহত ৫

সুনামগঞ্জে বিজিবির জব্দকৃত ১২ কোটি টাকার মাদক ধ্বংস