বাংলাদেশ সকাল
রবিবার , ৫ জানুয়ারি ২০২৫ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডাসারে সরকারি জমি দখল করে পাঁকা ভবন নির্মাণ; প্রশাসনের রহস্যজনক ভূমিকা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

 

রতন দে, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পাঁকা স্থাপনা নির্মাণ করে আসছেন স্থানীয় একটি প্রভাবশালী মহল।এদিকে সরকারি জমি দখলের ঘটনায় প্রশাসনের রহস্যজনক ভূমিকা রয়েছে দাবি করেন স্থানীয় সচেতন মহল।

কোন নিয়মনীতির তোয়াক্কা না করে সরকারি জায়গায় প্রতিনিয়ত ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠান গড়ে উঠায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।

প্রায় একযুগ ধরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা গড়ে উঠা ও নতুন করে পাঁকা ভবন নির্মাণের কাজ চলছে।অপরদিকে প্রশাসন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ না করায়,জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানাগেছে, ডাসার উপজেলার ৩৩ নং ধামূসা মৌজার ১ খতিয়ানে বিআরএস ৭২১ নং দাগে খাল ও ৭২৮ নং দাগে রাস্তা সরকারি খাস খতিয়ানভুক্ত।সরকারি খালের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালী সৈয়দ শাহআলম ও ডাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন পানি নিষ্কাশনের খালটি ভরাট করে পাঁকা ও বহুতল ভবনের নির্মান কাজ শুরু করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন সরেজমিনে এসে তাদের কাজ বন্ধ করে দেন।এর কিছু দিন পরে পুনরায় ওই সরকারি খালের জায়গায় ঠিকাদার সৈয়দ শাহ আলম নির্মাণ কাজটি চালু করেন।এতে করে প্রশাসনের রহস্যেজনক ভুমিকা রয়েছে বলে মনে করেন, স্থানীয় সচেতন মহল।

ডাসার কাঁঠালা বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল আলম লাহিদ বলেন, খালটি পানি নিষ্কাশনের জন্য খুবই প্রয়োজন। এটি একটি উপজেলার মধ্যে বড় বাজার।সরকারি জায়গা দখলমুক্ত করে যদি সরকারি খাতে অর্ন্তরভুক্ত করে দোকান বরাদ্দ দেন, তাহলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারে।

দখলদার সৈয়দ শাহআলম বলেন, আমার পাঁকা ভবনটি যদি সরকারি জায়গায় পরে, তাহলে আমি ভেঙে ফেলবো।

এসময় সৈয়দ বেলায়েত হোসেনের মুঠোফোনে ফোন করে না পাওয়ার বক্তব্য পাওয়া যায় নি।

ডাসার উপজেলা ভুমি সার্ভেয়ার মো. দেলোয়ার হোসেন জানান, সরকারি খাল ও রাস্তার অংশে স্থাপনা রয়েছে।বিষয়টি ইউএনও স্যারকে মৌখিকভাবে জানানো হয়েছে।

ডাসার উপজেলা নির্বাহী অফিসার রেজা মো.গোলাম মাসুম প্রধান বলেন, সার্ভেয়ার এখনো চুড়ান্ত রিপোর্ট দেয়নি বিদায় কিছু বলাতে পারছি না। যদি পুনরায় কাজ করার বিষয়টি আমি দেখা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নকল সার ও কীটনাশকে চাচঁড়ার মৎস্য চাষীদের সর্বনাশ 

শেরপুরে কোরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন পুলিশ সুপার

নিউইয়র্কে ফ্যাশন ডিজাইনার রোজিনা আহমেদ রুনি’র একক পোশাক প্রদর্শনী অনুষ্ঠিত

ইতালিতে তরিনো শাখা যুবদলের কমিটি গঠন 

দীর্ঘ মাসেও শেষ হলোনা ঈদগাঁও বাজারের ড্রেন নির্মাণ কার্যক্রম : বাড়ছে জনদুর্ভোগ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

মাদ্রাসা ভবন করে দিল চিনা কোম্পানী, এলাকায় আনন্দ

কক্সবাজার সদরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন নারী শিক্ষিকা খুরশীদুল জন্নাত 

জুলাই গণঅভ্যুত্থানের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ইশা.আন্দোলনের সেক্রেটারি নিহত 

গাজীপুরে সব কিছু অচল করে দেওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের