বাংলাদেশ সকাল
শনিবার , ১৭ মে ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডুমুরিয়ার গোলনাতে তেলবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী মাহেন্দ্রের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৭, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ

 

রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় মাহিন্দ্রা (তিন চাকার যান) ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (১৭ মে) সকাল সোয়া ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহিদ্রা চালক কয়রা থানাধীন ভান্ডারপোল গ্রামের আলি হোসেন গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৫০), একই থানার কুশোডাঙ্গা গ্রামের মৃত নুর আলী সানা ছেলে মাওলানা আব্দুর রশিদ (৫২), চৌকুনি গ্রামের মতিউর রহমান সানার ছেলে হাফেজ মইনুল সানা (৪০)। আহতরা হলেন চৌকুনি গ্রামের মসজিদের ইমান মইনুল ইসলাম গাজী (৩৫), পিতা- মোতালেব গাজী,একসরা গ্রামের আফিল উদ্দিন মোড়লের ছেলে ইউনুস মোড়ল (৩৮) ও আব্দুস সাত্তার।

খর্নিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শিমুল মন্ডল বলেন,কয়রা থেকে মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের একটি সভায় রওনা দেয়। খুলনা সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া থানারধীন গোলনা গ্রামের গৌতমের গ্যারেজের সামনে আসলে সাতক্ষীরাগামী মেঘনা পেট্রোলিয়াম কোম্পানীর তেলবাহী ট্রাক যশোর-ঢ-৪১-০০০৪ সাথে খুলনাগামী যাত্রীবাহী মাহিন্দ্রা- থ-১১-০১৭৫ এর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। আহতদের প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাজেদা বেগম আহত ইউনুচ মোড়ল, মনিরুজ্জামান, আব্দুস সাত্তার ও মইনুল ইসলাম গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করেন।

এ রির্পোট লেখা পর্যন্ত নিহত ৩ জনের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে রয়েছে। খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

মর্মান্তিক এ ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আল আমিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জামালপুর পৌর এলাকায় কুকুর আতংক, আহত ২৫

ফুলপুর প্রেসক্লাবে জরুরী সভায় সাংগঠনিক, বিজ্ঞাপন বৈষম্যসহ বিবিধ বিষয়ে আলোচনা

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মদসহ সন্ত্রাসী মাহফুজ গ্রেফতার 

ভবন অনুমোদনে জালিয়াতি, জানে আলমের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়াণা

মার্কিন কংগ্রেস সদস্যদের বাংলাদেশের সাফল্য গাঁথা অবহিত করলেন রাষ্ট্রদূত ইমরান

ঝিনাইদহে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

রাণীনগরে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে নাগরিক সংবর্ধনা

৩ নভেম্বর জেলহত্যা দিবস পালন করবে ইউএস আওয়ামী লীগসহ অন্যান সংগঠন 

বিটিসিএল শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়নের জাতীয় শোক দিবসের আলোচনা সভা 

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে বোর্ডবাজারে আলোচনা সভা ও দোয়া সম্পন্ন