বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ আগস্ট ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিটিসিএল শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়নের জাতীয় শোক দিবসের আলোচনা সভা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম‌ মহানগরে বিটিসিএল শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ আগস্ট (বুধবার) সকালে আগ্রাবাদ বিটিসিএল কম্পাউন্ড সিবিএ কার্যালয়ে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিটিসিএল চট্টগ্রাম অঞ্চলের সিবিএ সভাপতি সাবের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব শ্রমিক নেতা আবুল হোসেন আবু।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়হান উদ্দীন, আবুল কালাম, মুকবুল আহমদ, সাজেদুল হক, টিপু সুলতান, মীর ফারুক, আবদুস শুক্কুর, জানে আলম, একেএম মোমিনুল ইসলাম, আবু আহমেদ, মনির হোসেন, কৃষ্ণা চক্রবর্তী, আব্দুল ওহাব, আবুল বাসার, নাজমুল হক ।

এই সময় প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব শ্রমিক নেতা আবুল হোসেন আবু বলেন, আগস্ট মাস বাঙালি জাতিসত্তা হননের একটি দুর্বিনীত কালো অধ্যায় ও কলংকের দাগ। ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের নীলকনশা অনুযায়ী বঙ্গবন্ধুকে স্ব পরিবারে হত্যা করে যেসকল ঘাতকরা কালো অধ্যায়ের সূচনা করেছিল তারাই ২০০৪ সালের ২১ আগস্ট বাঙালি জাতিসত্তা হননের অসমাপ্ত কাজ সমাধা করার জন্য শেখ হাসিনাকে হত্যা অপচেষ্টায় গ্রেনেড হামলা চালিয়েছিল। তাই ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। এই দুঃসহ ট্র্যাডেজির কুশীলব জিয়া এবং তার পুত্র তারেক জিয়া। ১৫ আগস্টের আত্মস্বীকৃত হত্যাকারীদের বিচারিক রায় ফাঁসির আদেশ কার্যকর হলেও ২১ আগস্টের ঘাতক ও কলাকুশলীদের বিচারের রায় হলেও তা এখনো কার্যকর হয়নি। এই রায় কার্যকর না হওয়ায় এখনো জাতির ঘাড়ে অশনী সংকেত চেপে বসেছে। এই অবস্থা থেকে আমাদেরকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকতে হবে।

আলোচনা সভা শেষে আগ্রাবাদ বিটিসিএলস্থ এবাদতখানায় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ নীরোগ জীবন কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে যুবকের মৃত্যু

ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের পক্ষে শাজাহানপুর থানা বিএনপির লিফলেট বিতরণ 

বিএনপি’র স্থগিত কমিটির নেতার সভাপতি পরিচয় নিয়ে সমালোচনার ঝড়

নতুন বছরের প্রত্যাশা

বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাতের দায়ে মামলা

অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং নিরেপেক্ষ নির্বাচন করতে চাই : নির্বাচন কমিশনার 

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিসভা 

মোটরসাইকেল যোগে ছাগল চুরি; নড়াইলের দুই চোর যশোরে আটক 

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবসে মার্কিন সেনাবাহিনীর উপ-প্রধান

‘আস্থার দীপ্তি,তারুণ্যের মুক্তি’ স্লোগানে বরগুনায় ‘শান্তি সম্প্রীতি ও আমরা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত