বাংলাদেশ সকাল
শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঢাবির সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৫ ১২:১৮ পূর্বাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে রয়েছেন। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি আছেন তিনি। তার অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে তার পরিবার।

বৃহস্পতিবার (৬ মার্চ) অধ্যাপক আরেফিন সিদ্দিক মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করেন তার স্বজনেরা।

এদিন সন্ধ্যায় আরেফিন সিদ্দিকের ছোট ভাই শাকরিন সিদ্দিক একটি গণমাধ্যমকে বলেন, ‘উনি সুস্থই ছিলেন। দুপুর সোয়া দুইটার দিকে ব্যাংকের বুথে গিয়ে টাকাও তুলেছেন। এরপর তিনি ঢাকা ক্লাবে (রমনায়) যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। সেটা আনুমানিক ২টা ৪০ মিনিটের মতো হতে পারে।’

আরেফিন সিদ্দিকের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

২০০৯ সালে তাকে ঢাবির ২৭’তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে শিক্ষকতা থেকে অবসরে যান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে গণহত্যা দিবস পালিত 

সংবিধানের ভিত্তিতেই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা বেইজিংয়ের : রাষ্ট্রদূত

কলারোয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে হুমকির মুখে কৃষি জমি, জনসাধারণের দুর্ভোগ

ক্ষেতলালে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

উপজেলা প্রশাসনে অভিযোগ দেয়ার পরেও বন্ধ হয়নি অবৈধ মাটির গাড়ি চলাচল 

শ্রী শ্রী অদ্বৈত্য জন্মধাম পরিচালনা কমিটির সুনামগঞ্জ সদর উপজেলা শাখা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

কক্সবাজারে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা যুবক

উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আলোচনা সভা ডোমারে অনুষ্ঠিত

ফুলপুরে আনসার ভিডিপি গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক প্রতারক যশোরের নাজমুস সাকিব অপু দেশ-বিদেশে প্রতারণা করে কয়েক কোটি টাকা নিয়ে উধাও