বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দিরাইয়ে সাংবাদিক জুসেফ এর ওপর সন্ত্রাসী হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ

রিয়াজ রহমান : দৈনিক ভোরের কাগজের দিরাই প্রতিনিধি জাকারিয়া হোসেন জুসেফের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এতে জুসেফ ও তার ছোট ভাই জাকির হোসেন জুহান মারাত্মক ভাবে আহত হন। সোমবার সন্ধ্যায় জুসেফেরপৌরসভার আরামবাগস্থ বাসভবনে প্রবেশ করে সন্ত্রাসীরা এ হামলা করে। আহতদের দিরাই সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরন করা হয়েছে বলে আবাসিক মেডিকেল অফিসার ডা. রায়হান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা নিয়ে সাংবাদিক জুসেফ ও চেয়ারম্যান জুয়েল-এর পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। দীর্ঘদিন ধরে চলে আসা বিবাদ নিষ্পত্তির লক্ষ্যে সোমবার বিকালে সরমঙ্গল গ্রামে সালিশি বৈঠক বসে। ওই বৈঠকে চেয়ারম্যানের লোকজন সাংবাদিক জুসেফকে হত্যার হুমকি দেয়। পরে সন্ধ্যা ৭টার দিকে চেয়ারম্যান জুয়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিক জুসেফের বাসভবনের হামলা চালায়। সন্ত্রাসীরা বাসার ভেতরে ঢুকে সাংবাদিক জুসেফ ও তার ভাই জুহানকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।এ সময় সন্ত্রাসীরা সাংবাদিক জুসেফের বাসার আসবাবপত্র, মোটরসাইকেল ভাঙচুর করে।

সাংবাদিক জুসেফ বলেন, আমার দাদা মৃত আছকির উল্লা ১৫ বছর আগ থেকেই এই স্কুলের ভূমিদাতা। কিন্তু আমার চাচাতো ভাই জুয়েল চেয়ারম্যান হওয়ার পর প্রভাব কাটিয়ে স্কুলটির ভূমিদাতা হিসেবে তার পিতা মৃত আবদুল মতলিবের নাম অন্তর্ভুক্ত করে।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোক্তাদির হোসেন জানান, ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

জগন্নাথপুরে শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  

আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জয়ী

১৪ ঘণ্টা লাশ জিম্মি রেখেছিল হাসপাতাল, ডিসি জাহিদুল ইসলামের হস্তক্ষেপে মুক্তি

বাকলিয়ার ইয়াবা খোকন গ্রেফতার, পলাতক কিশোর গ্যাং লিডার ফারুক ও চোরা সেলু

আটোয়ারীতে উন্মুক্ত বাজেট ঘোষণা

ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু 

মোটরসাইকেলে সাজেক ভ্রমণে ৬ বন্ধু, পথে প্রাণ হারালেন দু’জন

শোকজ এর জবাব দিলেন ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি

আষাঢেও পানি নেই, দুশ্চিন্তায় আত্রাইয়ের নৌকা বিক্রেতারা