বাংলাদেশ সকাল
রবিবার , ২১ এপ্রিল ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটা উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধি: আগামী ১১ মে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন থেকে যে নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়েছে তাতে ১১ মে ভোট হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে লড়াই করতে বিভিন্ন প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে আসছেন। নির্বাচনী তফশীল অনুযায়ী ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

এদিন বিকাল ৪টা পর্যন্ত জমা প্রদানের শেষ সময় পর্যন্ত নির্বাচন অফিস সূত্র মতে জানা গেছে, দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র জমা প্রদান করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা এড. গোলাম মোস্তফা, সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য ব্যবসায়ী আলহাজ¦ রফিকুল ইসলাম, ব্যবসায়ী ও সাবেক জেলা পরিষদ সদস্য আলফেরদাউস আলফা ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু মনোনয়নপত্র জমা প্রদান করেছেন।

ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য হাবিবুর রহমান সবুজ ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি জি.এম স্পর্শ এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী আমেনা রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফশীল অনুযায়ী আগামী ২৩ এপ্রিল যাছাই বাছাই, ৩০ এপ্রিল প্রত্যাহার ও ২রা মে প্রতিক বরাদ্দ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রবাসে থেকেও মামলার আসামি বরগুনার জহিরুল 

বিএমএসএস রাজশাহী বিভাগীয় কার্যালয় উদ্ভোধন ও মহানগর আহবায়ক কমিটি গঠনের প্রস্তাবনা

সিংড়ায় স্বদেশ প্রত্যবর্তন দিবস পালিত 

চলনবিলে শত-কোটি টাকার লিচু বিক্রির সম্বাবনা

আজ ঢাকা আসছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো

গঙ্গাচড়া বাস ষ্ট্যান্ড শ্রমিক কল্যাণ উপ-কমিটির সভাপতি মজমুল, সম্পাদক রঞ্জু

সাতক্ষীরায় দেবহাটায় উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

আমতলীতে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু 

জগন্নাথপুরে দেশীয় প্রজাতির মাছের পোনা রক্ষায় সচেতনতা সভা 

গঙ্গাচড়ায় ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রফতার