বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন॥ দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৫ আগষ্ট উপজেলা পরিষদের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে সকাল ৯টায় পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে রিপোর্টার্স ক্লাবের অফিসে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাংবাদিক কে.এম রেজাউল করিম, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, আমিরুল ইসলাম, রিয়াাজুল ইসলাম আলম, আব্দুল্লাহ আল মামুন, মজনুর রহমান, তারেক মনোয়ার প্রমুখ।

এ সময় বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার দেশপ্রেম ও দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি বলে উল্লেখ করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত