বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ধামইরহাটে সীমান্ত এলাকায় গাঁজার বাগান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ

 

মোঃ মোস্তাফিজুর রহমান, ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে সীমান্ত এলাকায় গাঁজার বাগানের সন্ধান পেয়েছে বিজিবি। সন্ধানের পর জনপ্রতিনিধি ও মিডিয়াকর্মীদের নিয়ে উপজেলার আলমপুর ইউনিয়নের মাহিসন্তোষ গ্রামের বাদামপাড়া এলাকায় এই গাঁজার বাগানটি ধ্বংস করা হয়েছে পত্নীতলার ১৪ বর্ডার গার্ড (বিজিবি)।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. হামিদ উদ্দিন, বিজিবিএম, পিএসপি জানান, গত মঙ্গলবার পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ বস্তাবর বিওপির অধীন ধামইরহাট উপজেলাধীন সীমান্তবর্তী মাহিসন্তোস গ্রামের বাদামপাড়া এলাকায় কৃষি জমিতে গাঁজা চাষ হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র একটি স্পেশাল অপারেশনস্ টিম সুবেদার মো. সুলতান খাঁনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পর পর ০৩টি জমিতে ২০০-২৫০টি গাঁজার গাছ চিহ্নিত করা হয়।

গত বুধবার সকাল ১০টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ চকচন্ডি বিজিবি কোম্পানী কমান্ডার কর্তৃক স্থানীয় জনপ্রতিনিধি,গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণের উপস্থিতিতে গাঁজা গাছগুলো ধ্বংস করা হয়।

এ সময় আলমপুর ইউপি চেয়ারম্যান ওসমানগণিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তবে গাঁজা চাষের সাথে জড়িতদের শনাক্ত করতে অভিযান অব্যাহত আছে বলে জানায় বিজিবি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর কারাগারে এক কারারক্ষীকে মারপিটের অভিযোগে আর এক কারারক্ষী আটক

রায়পুরায় চাঁদার দাবীতে বাউন্ডারি দেয়াল ভাংচুর, থানায় অভিযোগ

ইতালিতে তরিনো শাখা যুবদলের কমিটি গঠন 

সুনামগঞ্জে পাকনার হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে  -সেনাপ্রধান

দেবহাটার সখিপুরে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প

হোম গ্যাসের দাম বাড়াল ন্যাশনাল গ্রিড

দেবহাটায় বাজারমূল্য নিয়ন্ত্রণে ইউএনওর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আ.লীগের কার্যকরি কমিটির সভা 

গঙ্গাচড়ায় ১৮১ বছরের পুরোনো ‘কলি ও দলি আমিন’ মসজিদ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে