বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নড়াইলে শিশু অপহরণ ! বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ

মোঃ নূরুন্নবী সামদানী, নড়াইল॥ নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সম্ভু ডাংঙ্গা গ্রামের সুজনের ১৪ বছরের মাদ্রাসা পড়ুয়া কন্যাকে অপহরণকারী পার্শ্ববর্তী চিলগাছা রঘুনাথপুর গ্রামের বহুল আলোচিত মাদক কারবারি পুলিশের হাতে ক্রস ফায়ার নিহত ঘোলা মোস্তর ছেলে শাকিল সহ তার সহযোগীদের আইনি প্রক্রিয়ার বিচারের দাবিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বল্লারটোপ আইডিয়াল কলেজ, বি বল্লারটোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিবি এস দাখিল মাদ্রাসা ও বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে কলেজের সামনের রাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য দেন, বল্লারটোপ আইডিয়াল কলেজের অধ্যক্ষ এমএম সাইদুর রহমান, আবুল বাশার, দেদার মাহমুদ তুষার, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুর রহমাত উল্লাহ, বি বল্লারটোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা শাহিদা লিলি, ওয়াকিউজ্জামান, বিবিএস দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম। মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৪ জুলাই নড়াইল সদর থানায় বাদির দেওয়া নিজ কন্যাকে অপহরণের অভিযোগের সূত্রে এবং ১৭ জুলাই সোমবার বাদির নিজ এলাকায় বল্লারটোপ কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মামলার প্রধান আসামী শাকিলসহ অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। এবং বাকি আসামী দের দ্রুত গ্রেফতার পূর্বক আদালতে হাজির করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভাংগা হাইওয়েতে সড়ক দূর্ঘটনায় নিহত ২ পুলিশ ও আহত ৩, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

গুরুদাসপুরে টিসিবির পণ্য বিতরণ 

রিয়াদে জাতীয় শোক দিবস পালিত

রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ 

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ১

আমতলী পৌরসভার দু’টি বাস স্টান্ড উদ্বোধন 

শ্যামনগরে সিসিডিবি-এনগেজ প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বিজয়ের মাসে প্রত্যাশা : সাম্য, ন্যায়বিচার ও গণতন্ত্র ফিরবে

পনেরো বছর পর ভেজাল মবিল মামলার রায়; ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

বাংলাদেশের হাইস্কুলে পড়া শিক্ষার্থীদের সুখবর দিল যুক্তরাষ্ট্র