বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নড়াগাতীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ণ

মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধি॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নড়াইলের নড়াগাতিতে নড়াগাতি থানার অন্তর্গত ৬ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে শোক র‌্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগষ্ট ( বুধবার) বিকালে নড়াগাতি কাচারী মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাঐসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্টু মিয়ার সভাপতিত্বে ও নড়াগাতী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাতে এ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জননেতা কাজী সরোয়ার হোসেন।

এ সময় অন্যান্য বক্তব্য রাখেন কালিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, নড়গাতি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত এ চৌধুরী, থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনু মোহাম্মদ, খাসিয়ায়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ খান, প্রমুখ।

আলোচনা শেষে ১৫ আগষ্টে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং খাবার বিতরন করা হয়।

আলোচনা সভার আগে একটি শোক র‌্যালি বের হয়ে নড়াগাতি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মসিক এর উদ্যোগে মহানগরের নবনির্বাচিত সভাপতি ইকরামুল হক টিটুকে সংবর্ধনা 

সাংবাদিক ফিরোজ আহমেদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী সাংবাদিক সংগঠনের 

মুক্তি পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

চট্টগ্রামে ডিবির অভিযানে ৯৫ পিস চোরাই মোবাইল উদ্ধার; আটক ৭

যশোরে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা, একজন গ্রেফতার 

মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও সংগীত একাডেমি’র ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়

স্মার্ট ফোন না কিনে দেওয়ায় যুবকের আত্মহত্যা 

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ 

সীমা অক্সিজেন প্লান্টের মালিক সান্টুর ৭ দিনের রিমান্ড আবেদন; জনমনে মিশ্র প্রতিক্রিয়া

পাঁচবিবিতে ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন