বাংলাদেশ সকাল
বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোর সহ রাজশাহীর ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২২ ১১:০৩ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ আগামী ৩ ডিসেম্বর (শনিবার) রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপির। তবে এই সমাবেশের আগে ১০ দাবিতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে নাটোর সহ রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রাজশাহী বিভাগের সব জেলার বাস-ট্রাক (যাত্রীবাহী ও পণ্য পরিবহন) চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

বিএনপির নেতারা বলছেন, সরকার পরিবহন মালিক সমিতিকে ব্যবহার করে ধর্মঘটের ডাক দিয়ে সমাবেশে মানুষজনের আসা বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তবে পরিবহন মালিক সমিতি বলছে, এটা তাদের ধারাবাহিক আন্দোলনের অংশ।

১০ দাবিতে এই ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক সমিতি। সেগুলো হলো- সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন করতে হবে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়কে থ্রি-হুইলার (নসিমন, করিমন, ভটভটি, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ইত্যাদি চলাচল বন্ধ করতে হবে। জ্বালানি তেল ও যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্য হ্রাস করতে হবে। করোনাকালে গাড়ি চলাচল না করায় সব ধরনের ট্যাক্স মওকুফ করতে হবে। সব প্রকার সরকারি পাওনা (ট্যাক্স, টোকেন, ফিটনেস) অস্বাভাবিক হারে বৃদ্ধি বন্ধ করতে হবে।

চালকদের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নানাবিধ জটিলতা নিরসন করতে হবে। পরিবহনের যাবতীয় কাগজপত্রাদি বা সঠিক থাকা সত্ত্বেও পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। উপজেলা পর্যায়ে বিআরটিসি চলাচল অতিসত্বর বন্ধ করতে হবে। ডিপো টু ডিপো চলাচল করতে পারবে। মহাসড়কে হাট-বাজার আয়োজন বা পরিচালনা করা যাবে না। চলমান হাট বাজার অতিসত্বর উচ্ছেদ করতে হবে। যাত্রী ওঠা-নামার জন্য পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক জেলায় ট্রাক টার্মিনাল নির্মাণ ও ট্রাক ওভারলোড বন্ধ করতে হবে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো জানান, গত শনিবার (২৬ নভেম্বর) নাটোরে অনুষ্ঠিত বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় সিদ্ধান্ত হয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে আমাদের দাবিগুলো যদি মানা না হয়। তাহলে ধর্মঘটের আওতায় থাকবে রাজশাহী, নাটোরে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া জেলা।

তিনি আরও বলেন, এখানে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের দাবিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু তারা কোনও সাড়া দেয়নি। এতে ১ ডিসেম্বর ভোর ৬টা থেকে রাজশাহী থেকে পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।

রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, মানুষজনকে কোনোভাবেই আটকে রাখা যাবে না। পরিবহন ধর্মঘটের কারণে আজ থেকে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। তারা অনেক ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুর প্রেস ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন 

বরগুনায় ২০ লিটার চোলাই মদসহ আটক ২

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস-২০২৩ পালিত

ঈশ্বরদীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৮০০ পিছ ইয়াবাসহ আটক

গাংনীতে হেরােইনসহ ছাত্রলীগ নেতা লিমন আটক

নেত্রকোনা মটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি প্রার্থী‌ মোঃ ফিরোজ মিয়া জয়ের জন্য আশাবাদী

গংগাচড়ায় আনসার (ভিডিপি) দলনেতা-দলনেত্রী’র দায়িত্বে অবহেলা, অনুপস্থিত নিজ কর্মস্থলে

ঈদুল আযহা উপলক্ষে ঈদগাঁওতে বিশাল পশুর হাটের প্রস্তুতি 

সড়ক দুর্ঘটনা এড়ানো ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে না’গঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বাঁশখালীতে (চক্ষু) ভিশন সেন্টার ও দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী