বাংলাদেশ সকাল
রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোর-৪ আসনের উপনির্বাচন আওয়ামীলীগ প্রার্থী ৭ জন,  নির্বাচনে যাচ্ছে না বিএনপি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু: নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ ছাড়া অন্য কোন বড় দল নির্বাচনে প্রার্থীতা দিচ্ছেন না। তবে জাতীয় পার্টি স্থানীয় নেতারা বলছেন তারা নির্বাচনে অংশ গ্রহণ এবং প্রার্থী দিবেন। তবে ক্ষমতামীণ রাজনৈতিক দল আওয়ামীলীগের কে মনোনয়ন পাবেন তা নিয়ে আদাজল খেয়ে মাঠে নেমেছেন মননোয়ন প্রত্যাশী নেতা কর্মীরা।

গতকাল বৃহস্পতিবার নাটোর ৪ আসনের নর্বিাচনী তফশীল ঘোষণার পর আওয়ামীলীগের সম্ভব্য প্রার্থীরা নড়েচড়ে উঠেছেন। মনোনয়ন পাওয়ার জন্য তাঁরা দলীয় হাইকমান্ডে জোর তৎপরতার চালাচ্ছেন। দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ রক্ষা করা ছাড়াও তাদের সমর্থকরা মাঠে প্রচারনায় নেমেছেন।

দলীয় সুত্রে জানা যায় প্রয়াত সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুসের মেয়ে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সহসভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি, গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দলীয়ভাবে টানা তিনবারের নির্বাচিত গুরুদাসপুর পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী। জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কে এম জাকির হোসেন, গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, জেলা আওয়ামীলেীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লা , এবং বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক এমপি রফিক উদ্দিন সরকারের ছেলে এ্যাড. আরিফুর রহমান আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চাইবেন বলে জানাগেছে।

অপরদিকে নাটোর-৪ আসনে উপনির্বাচনে বিএনপির কোনো প্রার্থী থাকছেনা বলে জানা গেছে। উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল আজিজ ও নাটোর ৪ সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হকের ছেলে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশা আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু বলেন বিএনপি নির্বাচনমুখী দল বর্তমানে এক দফার আন্দোলন নিয়ে মাঠে আছি আর বর্তমান সরকারের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহন করবেন না এবং বিএনপির হাইকমান্ডের তেমন কোন নির্দেশনা নেই।

নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা নির্বাচন অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য এই আসনের আওয়ামীলীগের সাতবার মনোনয়ন পাওয়া এবং পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ৩০ আগস্ট শাসকষ্ট জনিত রোগে মৃত্যুবরণ করলে আসনটি শূণ্য হয়ে পড়ে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই আসনটির উপ নির্বাচনের তপশীল ঘোষণা করেন। ঘোষিত তপশীল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর এবং বাছাই ১৮ সেপ্টেম্বর এবং ১১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জুট শিল্পকে আরও উন্নত করার লক্ষ্যে সকল মজদুর ইউনিয়নের প্রতি আহ্বান মন্ত্রী মলয়ের

গাজীপুর মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মামুন মণ্ডল গ্রেফতার

দুই মাস পার হলেও যশোরের মাদরাসা শিক্ষার্থী পাইনি দাখিল নবম শ্রেনীর পাঠ্য বই

ক্ষণকাল

সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া সুন্দরবন উপকূলীয় খুলনার কয়রায়

বিএমএসএস প্রতিষ্ঠাতার মা’র মৃত্যুতে রাজশাহী মহানগরের দোয়া মাহফিল

লন্ডনে কানেক্ট বাংলাদেশের অভিষেক এবং বিজয় দিবস উদযাপন 

কাশিয়ানীতে পূর্ব-শত্রুতার জের ধরে কলেজ পড়ুয়া ছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতারণ করলেন গুইমারা রিজিয়ন

চট্টগ্রামে যুবলীগ নেতাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি