বাংলাদেশ সকাল
বুধবার , ৩০ আগস্ট ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোর-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস আর নেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু॥ নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের ছয় বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস মারা গেছেন। বুধবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার ব্যক্তিগত সহকারী ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসকষ্টজনিত কারণে এমপি আব্দুল কুদ্দুসকে শনিবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়।

পরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিউতে) নেয়া হয়। শনিবার রাত থেকে সেখানেই রাখা হয়েছিল তাকে। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়।

আবদুল কুদ্দুস পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন।

তিনি রাজশাহী কলেজের নির্বাচিত ভিপি ছিলেন এবং বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তোর ডিগ্রি অর্জনকারী আবদুল কুদ্দুস মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতে ট্রেনিং নিয়ে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠকের ভূমিকা পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাংসদ আব্দুল কুদ্দুসের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় বন্দোবস্তকৃত জমি জোরপূর্বক দখলের ষড়যন্ত্র; প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরে দেশের সর্ব বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত 

কালকিনিতে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ভারতে পালানো নেতাদের অনুসন্ধান করতে গিয়ে বেনাপোলের পুটখালী সীমান্তে বিজিবির হেনস্থার শিকার সাংবাদিক 

রাণীনগরে মাদক কারবারী ও জুয়ারীসহ ৭জন আটক

৭ পাহারাদার বেঁধে রেখে বাজারে দুর্ধর্ষ ডাকাতি

নাটোরে শিক্ষার্থীদের মাঝে পুনাকের বৃক্ষ চারা বিতরণ

জলাশয়কে ব্যবহার উপযোগী করে তুলতে হবে : ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী

ঈদগাঁওর সংবাদকর্মী পূত্র জামি চমেকে চিকিৎসাধীন : দোয়া কামনা 

রাজশাহীতে বিএমএসএস সদস্য ও মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন