বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজে চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ণ

হাসান আহমেদ, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : নারায়গঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নাজমা বেগম (৪৫) নামক এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার (৩০ অক্টোবর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাজমা বেগম উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার শাহজাহান ভুইয়ার স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, নাজমা বেগমকে গত বৃহস্পতিবার জ্বর ও মাথা ব্যথা হলে কর্নগোপ এলাকার ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সকল পরীক্ষা-নিরিক্ষা করে তার শরীরে ডেঙ্গু রোগ শনাক্ত হয়। প্রথম দিন নাজমা বেগমের শরীরের প্লাটিলেটের মাত্রা ছিলো ২ লাখেরও বেশি। চিকিৎসার ২য় দিনে নাজমা বেগমের শরীরের প্লাটিলেটের মাত্রা কমে ২ লাখে নিচে নেমে আসে। ৩য় দিনে শরীরের প্লাটিলেটের মাত্রা কমে ৮৫ হাজার নেমে আসে। সর্বশেষ ৪ তম দিনে ১০ হাজারে নেমে আসে। নাজমা বেগমের স্বজনরা তার চিকিৎসার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য নিয়ে যেতে চাইলে হসপিটালের ডাক্তার তাকে নিয়ে যেতে দেয়নি। অবশেষে সঠিক চিকিৎসা না পেয়ে আজ ৩০ অক্টোবর সকালে নাজমা বেগমের মৃত্যু হয়।

স্বজনরা আরো জানান, এ হাসপাতালে নার্সরা রোগী ও রোগীর সাথে আসা লোকদের সাথে খারাপ আচরণ করে। নার্সরা রোগীদের সেবা না দিয়ে সব সময় মোবাইলে আসক্ত থাকে। এখানে ভালো কোনো ডাক্তার নেই। কলেজ হাসপাতালের শিক্ষার্থী দিয়ে তারা রোগী দেখান। এখানকার ডাক্তাররা রোগীদের সেবায় অবহেলা করেন।

এ ব্যাপারে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ ওমর ফারুক বলেন, নাজমা বেগম জ্বর ও মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে এসে ভর্তি হন। পরিক্ষা-নিরিক্ষা করে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। আমরা তার চিকিৎসার কোনো ত্রুটি রাখিনি। তার শরীরের প্লাটিলেটের মাত্রা দিন দিন কমে আসার পর তাকে আইসিইউতে নিয়ে যাই। সেখানে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জিএম মোঃ মিজানুর রহমান বলেন, এবছর ডেঙ্গুর প্রকোপ আমাদের হাসপাতালে প্রায় ১ হাজার ডেঙ্গু রোগী চিকিৎসা দিয়ে এসেছি। আজকে একজনের ডেঙ্গু রোগী মারা যায় এবং আগে একটি রোগী মারা গেছে। আমরা সর্বাত্ম চেষ্টা করি রোগীদের ভালো চিকিৎসা দেওয়ার। আজকে মৃত্যুর ঘটনায় ডাক্তারের কোনো অবহেলায় হয়নি। রোগীর শরীরের প্লাটিলেটের মাত্রা দিন দিন কমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনায় খুবই দুঃখীত।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের বই চুরির প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন 

শোকজের জবাব দিলেন প্রতিমন্ত্রী পলক 

বরগুনায় এনসিটিএফ’র দুই দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন 

কলকাতার এস টি এফের জালে ধরা পড়েছে আন্ত:রাজ্য অস্ত্র ব্যাবসায়ী

এইচ পি ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন (রাজারহাট) আর নেই

শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অপসারণের দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

নওগাঁর আত্রাইয়ে এ্যাড.ওমর ফারুক সুমন এমপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসরাইলের অস্তিত্ব বিলীন হবে ২ বছরের মধ্যে: ডোনাল্ড ট্রাম্প

মাতৃভাষার জন্য বাংলাদেশ সহ অনেক রাষ্ট্রকেই আন্দোলন করতে হয়েছে

বাগমারার ফসলি জমিতে চেয়ারম্যানের অবৈধ পুকুর খনন বন্ধে ইউএনও’র অভিযান