বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছা পৌরসভার অনিয়ম ও দূর্নীতির বিষয়ে সরেজমিনে তদন্ত -পৌর প্রশাসক মাহেরা নাজনীন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা( খুলনা):

বিভিন্ন গণমাধ্যমে পাইকগাছা পৌরসভার বিভিন্ন প্রকল্প অনিয়ম দূর্নীতি ও সরকারি অর্থ আত্মসাৎ এর ধারাবাহিক খবর প্রকাশ হওয়ায় অবশেষে পাইকগাছা পৌর প্রশাসক নরে চড়ে উঠেছে। একই সাথে তিনি যে সব প্রকল্পে অনিয়ম ও দূূনীতি হয়েছে সেগুলো সরেজমিন তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামের বাসিন্দা এ্যাড তৈয়ব হোসেন নূর গত ইং ৮ এপ্রিল ২০২৫ তারিখ পাইকগাছা পৌরসভার ইঞ্জিনিয়ার নূর আহমেদ সহ পৌরসভার সংশ্লিষ্ট পানি শাখায় নিয়োজিত লোকদের বিরুদ্ধে বিপুল অংকের টাকা আত্মসাৎ, পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়নের টাকা আত্মসাৎ, ঘুষ ছাড়া প্লান অনুমোদন না করা, সাধারণ জনগণ ও ঠিকাদারদের হয়রানি করা, পিআইসির মাধ্যমে কাজ করে টাকা আত্মসাৎ করা পৌরসভার কবর স্থানের প্রকল্পে টাকা আত্মসাৎ করা, পাইকগাছা থানার সামনে প্রকল্প দিয়ে ২০ লক্ষ টাকা সরকারি অর্থের অপচায় করা, পানি শাখার সহযোগী শাহিনের মাধ্যমে প্রতি মাসে ভুয়া বিল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা, গদাইপুর থেকে পৌরসভার পানি আনায়ন করা, পাইপ লাইন নির্মানের অবৈধ পিআইসি করে অর্থ আত্মসাৎ করা, পৌরসভা শহর রক্ষা বাঁধ নির্মানে কোটি টাকার উর্ধে আত্মসাৎ করা, পল্লী ও শহর অবকাঠামো প্রকল্পে বারো মিলি রড এর স্থলে আট মিলি রড দিয়ে কোটি টাকা আত্মসাৎ করা, পৌরসভার রাস্তায় আলো প্রজ্জলনের ৮ কয়েল তার কেনার কথা বলে ৬ কয়েল তার কিনে বাকী টাকা আত্মসাৎ করা এবং পৌরসভার ইঞ্জিনিয়ার নূর আহমেদ সচিব লালু সরদার, হিসাব রক্ষক মৃনাল কান্তি মন্ডল সহ ইঞ্জিনিয়ার লিটু, কতিপয় কাউন্সিলর ও ঠিকাদার দের যোগাযোগ ভূয়াবিল এবং সরকারি ও বেসরকারী দুটি খাতায় হিসাব সংরক্ষণ করে পৌরসভার সকল কাজে সরকারী অর্থ পুকুর চুরি করেছে। সে জন্যে আইনগত ব্যবস্থা নিতে তিনি পাইকগাছা পৌর প্রশাসক মাহেরা নাজনীন বরাবর অভিযোগ করেন। যার অনুলিপি প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরন করেন।

উক্ত অভিযোগ এর বিষয় সহ নানা বিধ অভিযোগ তুলে ধরে গত কয়েকদিন যাবত দৈনিক রানার সহ বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ হওয়ায় এবং ঐসব খবর সামাজিক যোগাযোগ ব্যবস্থায় ফেসবুক মাধ্যমে ব্যাপক প্রচার হওয়ায় উক্ত অভিযোগের বিষয় শুনানির জন্য অভিযোগ কারী শেখ তৈয়েব হোসেন ও অভিযুক্ত পৌরসভার ইঞ্জিনিয়ার নূর আহমেদকে প্রয়োজনীয় কাগজ পত্র সহ গতকাল ২৪ এপ্রিল ২৫ সকাল ১০ টায় পাইকগাছা পৌরসভা কার্য্যালয় উপস্থিত থাকার জন্য নোটিশ প্রদান করেছেন পৌরসভা প্রশাসক মাহেরা নাজনীন।

অভিযোগকারী তৈয়েব হোসেন নূর জানান, আমার অভিযোগ এর বিষয় সহ নানা রকম দূর্ণীতির খবর পত্রিকায় প্রকাশ হওয়ায় অবশেষে পৌর প্রশাসক নরে চড়ে উঠেছেন এবং তিনি যে সব প্রকল্পে অনিয়ম ও দূর্নীতি হয়েছে সেগুলো সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মোবাইল ফোন চালাতে নিষেধ করায় এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর আত্মহত্যা

থমথমে রাণীশংকৈল, ১৪৪ ধারা জারি

ঝিকরগাছায় যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে আটক ড. হাছান মাহমুদ

চট্টগ্রাম মহানগর ২৯নং ওয়ার্ড আ.লীগের আওতাধীন তিনটি ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে সাবেক প্যানেল মেয়রসহ গ্রেফতার ৫

জাতীয় দিবসে বেসরকারী খাতে ৪ দিনের সাপ্তাহিক ছুটি সংযুক্ত আরব আমিরাতে

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে আছেঃ এমপি এনামুল হক

বাগমারায় যুবদল কর্মীর ওপর হামলার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ 

পটুয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত