বাংলাদেশ সকাল
শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রধান উপদেষ্টাসহ ১৩ উপদেষ্টার সাভারে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ: নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও ১৩ জন উপদেষ্টা আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রথমে ড. ইউনূস সকাল ১০টার দিকে ভারী বৃষ্টির মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

তিন বাহিনীর একটি চৌকস দল অনুষ্ঠানে অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ, তিন বাহিনীর প্রধানগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরে, অন্যান্য উপদেষ্টাদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টা আরও একটি পুষ্পস্তবক অর্পণ করেন।

তিনি দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন।

এরআগে প্রধান উপদেষ্টা হেলিকপ্টারযোগে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ তাঁকে অভ্যর্থনা জানান।

সকাল ১০টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।

বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাগণ শপথ গ্রহণ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নলডাঙ্গায় চাঁদাবাজির সময় ৪ ভুয়া সাংবাদিক আটক

পিবিআই যশোরের সাফল্য; হাঁড়গোড়ের সূত্র ধরে রাজিব হত্যা রহস্য উন্মোচন, চার্জশিটে অভিযুক্ত ৫

ময়মনসিংহে মাদ্রাসার ছাত্রদের সাথে মতবিনিময় করেন ওসি শাহ্ কামাল আকন্দ 

চুরি করে ধরা খেয়ে অপরাধ ঢাকতে খুন করা হয় তৃতীয় লিঙ্গের পলিকে

পঞ্চগড় -১ আসনে নৌকার মাঝি সাম্রাটকেই চান সকলে

স্লোভাকিয়ায় মস্কোপন্থি দলের বিজয়: ‘ইউক্রেনে একটি গুলিও যাবে না’

দেশকে স্থিতিশীল করা জরুরী; দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিবৃতি জেএসএফ বাংলাদেশে’র

রাণীশংকৈলে’র সাবেক পৌর-প্রশাসক মঞ্জুরুল আলমের দাফন জানাযা সম্পূর্ণ 

ঈদগাঁওতে হাতির আক্রমণে নিহত কৃষক

বরগুনার আমতলীতে চিকিৎসক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২